Literature and Culture

Midnapore: রক্তদান থেকে সম্মাননা প্রদান! মন কাড়লো স্বর-আবৃত্তি মেদিনীপুরের কবিতা সন্ধ্যা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২২ মার্চ:বিশ্ব কবিতা দিবস (World Poetry Day, 21 March) উপলক্ষে দু’দিনের উৎসব আয়োজন করেছিল, মেদিনীপুরের বাচিক শিল্প সংস্থা ‘স্বর-আবৃত্তি’। ২০ মার্চ, রবিবার মেদিনীপুর শহরের বিধান নগর দুর্গা মন্ডপে রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কবিতাপ্রেমী মানুষেরা। রক্তদান করেছেন ২৬ জন রক্তদাতা। ২১ মার্চ, সোমবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় রবীন্দ্র নিলয়ে। এদিন, ‘স্বর- আবৃত্তি সম্মান’ তুলে দেওয়া হয় পাথরার প্রাণপুরুষ ইয়াসিন পাঠান-এর হাতে। উপস্থিত ছিলেন স্বামী মায়াধীশানন্দজী মহারাজ, চন্দন বসু, উদয় রঞ্জন পাল, ডা:সুহাস রঞ্জন মন্ডল, ডা:তমাল মন্ডল, বিদ্যুৎ পাল, প্রদীপ দেব বর্মন, সৌমেন ঘোষ, কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়, অমিয় পাল, মালবিকা পাল, ফাকরুদ্দিন মল্লিক, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস প্রমুখ।

স্বর-আবৃত্তি মেদিনীপুরের কবিতা সন্ধ্যা :

একক আবৃত্তি, কবিতার গান, কবিতার মঞ্চায়ন সহ একটি মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা শহরবাসীকে উপহার দেয় সংস্থাটি। আলোক বরণ মাইতি, ঈশিতা চট্টোপাধ্যায়, নন্দিতা সরকার, অনিমেষ হাম্বীর, অনুভব পাল (শিশু শিল্পী) প্রমুখ শিল্পীদের অনুষ্ঠান সকলের নজর কাড়ে। মনীষা বসু ও শুভদীপ বসু’র শ্রুতি নাটকটি ছিল মনোগ্রাহী। পলি পাহাড়ি, বর্ণালী সাহা, শিবানী পাল, শিলা মহাপাত্র, সুপর্ণা ব্যানার্জি, দীপান্বিতা ব‍্যানার্জি, সোমদীপা রায়, পুষ্পিত পাল, অনিন্দিতা মাইতি সাউ, রত্না মান্না, প্রাঞ্জলি দাস, সোমা পাল পরিবেশন করেন ‘যুদ্ধ নয় শান্তি চাই’ এবং ‘তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা’ শীর্ষক আবৃত্তির কোলাজ। স্বর আবৃত্তির শিশুশিল্পীদের ‘গাছ লাগাও’ শীর্ষক কোলাজটি নতুন বার্তা দেয়। পূর্ব মেদিনীপুর থেকে আসা শব্দ পরিবারের অনুষ্ঠানে ছিল নতুনত্ব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায়। স্বর-আবৃত্তির কর্ণধার শুভদীপ বসু বলেন, “প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দিনটি আমরা শ্রদ্ধার সাথে পালন করেছি। রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পেয়েছি। আবৃত্তিশিল্পের চর্চার প্রসারে আমরা প্রতিশ্রুতি বদ্ধ।” ধন্যবাদ জ্ঞাপন করেন দীপক বসু।

স্বর-আবৃত্তি সম্মান পাথরার প্রাণপুরুষ ইয়াসিন পাঠান (Yasin Pathan) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago