Maoists

Maoist: “এবার আমরা খেলব TMC নেতাদের সঙ্গে!” সাতসকালে বাঁকুড়া-মেদিনীপুর সীমান্তে মাও নামাঙ্কিত পোস্টার, ঝাড়গ্রামে গ্রেপ্তার দম্পতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল:”আমাদের নেতা কিষেনজির মৃত্যুর বদলা চাই”। “বর্তমান সরকারের সময় শেষ হয়ে গেছে, বল হরি হরি বল”। “খেলা হবে খেলা হবে, এবার তো আমরা খেলব টিএমসি নেতাদের সঙ্গে। বল হরি হরি বল।”- মঙ্গলবার সাত সকালে, লাল কালিতে লেখা, সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত দুটি পোস্টার উদ্ধার হল- পশ্চিম মেদিনীপুর-বাঁকুড়া সীমান্ত এলাকায়। আর, তাতে এভাবেই হুমকি দেওয়া হয়েছে বর্তমান সরকার তথা শাসকদল তৃণমূল কংগ্রেসকে। বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার ভুসুডিহী-তে এই মাওবাদী নামাঙ্কিত পোস্টার দুটি মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এলাকাটি সারেঙ্গা থানার অন্তর্গত হলেও, পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় বাজার এলাকা থেকে মাত্র কিলোমিটার দূরে বলে স্থানীয়রা জানিয়েছেন। এমনিতেই পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের প্রতিটি থানা এলাকাতে চলছে পুলিশের কড়া নাকা চেকিং। তার মধ্যেই, প্রায় প্রতিদিন জঙ্গলমহলের কোথাও না কোথাও মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের খবর উঠে আসছে! এই মুহূর্তে জঙ্গলমহলবাসীর একমাত্র দুঃশ্চিন্তা তাই, পুরোটাই কি আতঙ্ক ছড়ানোর জন্য করা হচ্ছে? নাকি, জঙ্গলমহলে সত্যি সত্যিই ফের মাও আনাগোনা শুরু হয়েছে?

মাও নামাঙ্কিত পোস্টার :

এদিকে, মাও আতঙ্কের মধ্যেই মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঝাড়গ্রাম জেলায় গ্রেফতার এক দম্পতি! মাওবাদীদের নাম করে পোস্টার দেওয়ার অভিযোগে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে ঝাড়গ্রাম জেলার বিনপুর থেকে। পাশাপাশি, মাওবাদীদের নাম করে দেওয়া বেশ কিছু পোস্টারও উদ্ধার হয়েছে বিনপুর এবং ঝাড়গ্রাম থানা এলাকায়। ধৃত ওই দম্পতির নাম রাজু (রাজীব) সিংহ (৩০) এবং পূজা সিংহ (২৫)। দু’জনে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার কুলটিকরি এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন। রাজু’র বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকায়। দু’জনকে বিনপুর থানার কাঁকো এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, পূজার বাড়ি বিনপুরের কাঁকো এলাকায়। পুলিশ তাঁদের মাওবাদী পোস্টার টাঙানো এবং তাঁদের কাছ থেকে কিছু মাওবাদী পোস্টার মেলায় গ্রেফতার করেছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষের কথায়, “ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হওয়া পোস্টারের সঙ্গে দু’জনের হাতের লেখায় প্রাথমিক ভাবে মিল পাওয়া গিয়েছে। তাঁদের সঙ্গে মাওবাদীদের যোগ খতিয়ে দেখা হচ্ছে।” ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। রাজু সিংহের ১৪ দিনের জেল হেফাজত এবং পূজার ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে, প্রশ্ন উঠেছে, তাঁরা কি সত্যি সত্যিই মাওবাদীদের সঙ্গে যুক্ত? নাকি টাকার বিনিময়ে এই কাজ করত? জেলা পুলিশ সুপার জানিয়েছেন, “জিজ্ঞাসাবাদ করে সেই রহস্য উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।”

গ্রেফতার দম্পতি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago