Theft

West Midnapore: গৃহস্থের অনুপস্থিতিতে পশ্চিম মেদিনীপুরে আবারো চুরি! আতঙ্কে এলাকাবাসী

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল:দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা! পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ফের রহস্যময় চুরির ঘটনা সামনে আসতেই আতঙ্ক দানা বাঁধছে এলাকাবাসীদের মধ্যে। তবে, এদিনের চুরিতে কিছু সোনাদানা ছাড়া, অন্য কিছু খোওয়া যায়নি বলে জানা গেছে! তবে, বাড়ির সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে পালিয়েছে চোরেরা। সোমবার ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সামসুন্দরপুর গ্রামের দাস পরিবারে।

চুরি হয় এই বাড়িতেই :

জানা গেছে, পরিবারের কর্তা রতন দাস কর্মসূত্রে বাইরে থাকেন। প্রায় এক সপ্তাহ ধরে গৃহবধূ তাঁর ছেলেকে নিয়ে দাসপুরের সোনাখালীতে বাপের বাড়িতে ছিলেন। সোমবার সকালে সুচিত্রা দেবী ফোনে জানতে পারেন, তাঁর বাড়িতে চুরি হয়েছে। তড়িঘড়ি সুচিত্রা দেবী বাড়ি পৌঁছে দেখেন, বাড়ির দরজা ভাঙা, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আসবাবপত্র। এমনকি, আলমারিতে যেটুকু সোনা রাখা ছিল, তাও নিয়ে চলে গেছে চোরেরা। সুচিত্রা দেবীর প্রাথমিক অনুমান, “বাড়ি ফাঁকা পেয়ে রবিবার রাতে তান্ডব চালিয়েছে কেউ বা কারা।” ইতিমধ্যে, চুরির ঘটনাটি দাসপুর থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার অভিযোগ পেয়ে দাসপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এই বাড়িতেই হয় চুরি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago