Midnapore

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে, স্কুলের দিকে পা মাড়ায়নি পাঁচ বন্ধুই! সঙ্গে যোগ দিয়েছিল এক বান্ধবীও। ছ’জনে মিলে পৌঁছে গিয়েছিল মেদিনীপুর শহরের অদূরে গুড়গুড়পাল থানার অধীন আমড়াতলা ড্যামে। সেখানেই বন্ধুবান্ধবদের কাছে ‘হিরো’ সাজতে গিয়ে মৃত্যু ডেকে আনল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র! বাঁধের গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো তার। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম অংশু দাস (১৭)। মেদিনীপুর শহরের হবিবপুর সংলগ্ন বেনেপুকুর এলাকায় মামাবাড়িতে থাকত অংশু। ঘটনা ঘিরে শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে শুরু করে এলাকাবাসী!

অংশু দাস:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কলা বিভাগের ৫ ছাত্র এবং মেদিনীপুর কলেজিয়েট গার্লস স্কুলের এক ছাত্রী স্কুলে না গিয়ে, স্কুল ড্রেস পরেই শহরের উপকন্ঠে খয়েরুল্লাচক সংলগ্ন আমড়াতলা ড্যামে ঘুরতে গিয়েছিল। এদিক-ওদিক ঘোরাঘুরির পর অংশু বন্ধুবান্ধবদের বলে, সে বাঁধে নামবে। স্বাভাবিকভাবেই বন্ধুবান্ধবরা তাকে বাধা দেয়। তবে সে বাধা শোনেনি, নেমে পড়ে বাঁধের জলে। এরপরই বাঁধের গভীর জলে তলিয়ে যায় সে। বন্ধুবান্ধবরা দ্রুত স্থানীয়দের ডাকাডাকি শুরু করে। লোকজন এসে জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় গুড়গুড়িপাল থানাতেও। প্রায় দু-আড়াই ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টা নাগাদ অংশুর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার সেখানেই দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে পুলিশ জানিয়েছে।

মেদিনীপুর পুরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা! অংশু আমার ওয়ার্ডেরই বাসিন্দা। আদতে বারুইপুরের বাসিন্দা হলেও, ২০১২ সালে ওর (অংশুর) বাবা মারা যাওয়ার পর, মায়ের সাথে মামাবাড়িতেই থাকত। এবারই মেদিনীপুর শহরের নারায়ণ বিদ্যাভবন থেকে মাধ্যমিক পাস করে কলেজিয়েট স্কুলে কলা বিভাগে ভর্তি হয়েছিল। শোক প্রকাশের কোন ভাষা নেই!” তিনি এও জানান, স্বামীকে হারানোর পর, অংশু-ই ছিল তার মায়ের বেঁচে থাকার একমাত্র অক্সিজেন! সন্তানকে হারিয়ে তাই বারবার শোকে মূর্ছা যাচ্ছেন তিনি। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক রতন মান্না বলেন, “পুলিশ ও কাউন্সিলর সূত্রেই আমরা এই শোক সংবাদ পেয়েছি। খুবই হৃদয়বিদারক ঘটনা! আজকে ওই ছাত্ররা স্কুলেই আসেনি। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাব। ছেলেমেয়েদেরও বলব, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা একেবারেই ভালো নয়!”

আমড়াতলা ড্যাম:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago