Midnapore

Midnapore: শহর মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক অনুষ্ঠান ‘স্পেকট্রাম’-র নানা রঙে সম্প্রীতি-সৌন্দর্য আর শ্রদ্ধার্ঘ্য মিলেমিশে একাকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: “নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান…!” জেলা শহর মেদিনীপুরের সুপরিচিত ইংরেজি মাধ্যম স্কুল (ICSE & ISC) বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “স্পেকট্রাম-২০২৩” (Spectrum- 2023)- এর মঞ্চে বিদ্যালয়ের কচিকাঁচারা যেন গীতিকার অতুলপ্রসাদের স্মরণসুন্দর এই গানের লাইনগুলিই তাদের অসাধারণ উপস্থাপনায় তুলে ধরল। গত দু’দিন (২১-২২ ডিসেম্বর) ধরে ধর্ম-বর্ণ-সৌন্দর্য আর মানবতার নানা রঙে রঙিন হয়ে ওঠে শহরের রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর শিশু নিকেতনের অনুষ্ঠান মঞ্চ।

উদ্বোধনী অনুষ্ঠানে:

অসাধারণ কোলাজের মধ্য দিয়ে বিদ্যালয়ের পড়ুয়ারা জন্ম সার্ধ শতবর্ষে ঋষি অরবিন্দ এবং জন্ম শতবর্ষের সূচনায় সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। আবার, মহাদেবের রুদ্রমূর্তি কিংবা শ্রীকৃষ্ণ-রাধার প্রেম, যীশু খ্রিস্টের জন্ম আর ঈদের আনন্দও ফুটে ওঠে কচিকাঁচাদের মনোজ্ঞ নৃত্যকলার মধ্য দিয়ে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের কু-ফল থেকে ইসরো-র চন্দ্রাভিযানের সাফল্যও তুলে ধরা হয় অনুষ্ঠানে। শিবাজী, কর্ণ, মণিমল্লিকা, লিচু চোর প্রভৃতি অনুষ্ঠানগুলিও মন জয় করে অতিথি আর দর্শকদের।

অতিথিদের সঙ্গে অধ্যক্ষা চান্দা মজুমদার ও প্রধান শিক্ষিকা শবনম দত্ত:

দু’দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত থেকে প্রায় তিন হাজার পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উৎসাহিত করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সন্দীপ টুডু, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) প্রাণতোষ মাইতি, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. প্রবীর কুমার চক্রবর্তী, বিদ্যাসাগর শিশু নিকেতনেরই প্রাক্তন অধ্যক্ষা প্রীতি দাস কানুনগো প্রমুখ। বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতি চান্দা মজুমদার ও প্রধান শিক্ষিকা শবনম দত্ত বলেন, “আমাদের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর আন্তরিকতায় দু’দিনের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়েছে।”

কচিকাঁচাদের অনুষ্ঠান:

স্পেকট্রামের মঞ্চে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago