Sports

UYSF World Cup: যোগা ওয়ার্ল্ড কাপে পশ্চিম মেদিনীপুরের জয়জয়কার! ২-টি সোনা সহ ৯টি পদক নিয়ে ফিরলেন প্রতিযোগীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: দিল্লিতে আয়োজিত যোগা ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় জয়জয়কার পশ্চিম মেদিনীপুরের। জেলা থেকে যাওয়া ৯ জন প্রতিযোগীই নিয়ে এলো পদক। জানা গিয়েছে, দিল্লির গাজীয়াবাদে গত ১৬ ডিসেম্বর UYSF (Universal Yoga Sports Federation) আয়োজিত এই যোগা ওয়ার্ল্ড কাপের উদ্বোধন হয়। সেই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুরের ৯ জন প্রতিযোগীই নিজেদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার পরিচয় দিয়ে পদক জিতে নেয়। ২-টি স্বর্ণপদক, ৬-টি রৌপ্যপদক এবং ১-টি ব্রোঞ্জ পদক সহ মোট ৯টি পদক জিতল পশ্চিম মেদিনীপুর অম্বর বটব্যাল, মুসকান খাতুন, সৃজিতা দত্ত-রা।

পশ্চিম মেদিনীপুরের চ্যাম্পিয়নরা :

প্রতিযোগিতা শেষে বুধবার (২০ ডিসেম্বর) রাত্রি দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ‘পদক-জয়ী’-রা পৌঁছয় মেদিনীপুর স্টেশনে। স্টেশনে পৌঁছনো মাত্রই তাদের বরণ করে নেওয়া হয় সংস্থার পশ্চিম মেদিনীপুর জেলা বিভাগের পক্ষ থেকে। UYSF এর জেলা শাখার সভাপতি অনিতা মল্লিক বলেন, “ওরা পশ্চিম মেদিনীপুরকে গর্বিত করেছে। আমাদের যে ৯ জন প্রতিযোগী গিয়েছিল, তারা সকলেই পদক জিতেছে। ওদের আরও সাফল্য কামনা করি।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago