Weather Update

Heat Wave: বৈশাখের প্রথম দিনই মেদিনীপুরে ৪০ ডিগ্রির দাবদাহ! মঙ্গলবার থেকে ফের তাপপ্রবাহের সতর্কতা, বাড়বে ‘অস্বস্তিকর’ আর্দ্রতাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৪ এপ্রিল: বৈশাখের প্রথম দিন। ‘কবিগুরু’-কে স্মরণ করে দিনভর বঙ্গবাসী প্রার্থনা করেছেন- “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা!” আর, প্রকৃতিও যেন বাস্তবেই বঙ্গবাসীর এই প্রার্থনা শুনে ফেলেছেন! ১লা বৈশাখে (১৪ এপ্রিল) দিনভর আগুনের তাপে পুড়েছেন মেদিনীপুর সহ জঙ্গলমহলবাসী। রবিবার সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) আবহাওয়া বিভাগ (Meteorological Park) সূত্রে জানা গেল, রবিবার মেদিনীপুর শহর তথা সংলগ্ন এলাকাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২২ (40.22) ডিগ্রি সেলসিয়াস! আর, গড় তাপমাত্রা ছিল ৩১.৭৮ (31.78) ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৩.৩ শতাংশ। গড় পরিমাণ ছিল ৫৮.৬৬ শতাংশ। তুলনামূলকভাবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকার কারণেই যে আজ (১৪ এপ্রিল) অস্বস্তিকর গরম থেকে সামান্য মুক্তি মিলেছিল, তা একপ্রকার নিশ্চিত।

গরম থেকে মুক্তির খোঁজে:

তবে, রবিবার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যে ‘সতর্কবার্তা’ দেওয়া হয়েছে, তাতে আগামী কয়েক দিন যে তীব্র গরম সহ আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে জঙ্গলমহল সহ বঙ্গবাসীকে তা বলাই বাহুল্য! আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। একইসঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাও। তাই, বৈশাখের প্রথম সপ্তাহে অস্বস্তিকর গরম থাকবে রাজ্যের দক্ষিণের জেলাাগুলিতে। একইসঙ্গে, মঙ্গলবার থেকে দুই মেদিনীপুরে তাপপ্রবাহের হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলেও সতর্কতা জারি করা হয়েছে। তবে, বিকেলের পর কালবৈশাখী বা ঝড়-বৃষ্টি হলে সাময়িক রেহাই মিলতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago