Midnapore

Midnapore: বন্যা কবলিত ঘাটাল পরিদর্শন করার পর মেদিনীপুর শহরের সার্কিট হাউসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বন্যা কবলিত ঘাটাল থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জেলা শহর মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মেদিনীপুর শহরের সার্কিট হাউসেই আজ রাত্রিযাপন করবেন তিনি। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সার্কিট হাউস থেকে তিনি রওনা দেবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উদ্দেশ্যে। ডেবরা ও পাঁশকুড়ার ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।

ঘাটালে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, হুগলি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পৌঁছন বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ। ঘাটালের বড়দা চৌকান এলাকায় তিনি বন্যা কবলিত মানুষের সঙ্গে কথা বলার সাথে সাথেই সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন। পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। এরপরই, তিনি ক্ষীরপাই, চন্দ্রকোনা, কেশপুর হয়ে মেদিনীপুর শহরের উদ্দেশ্যে রওনা দেন। তার আগে বড়দা চৌকানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২০০৯ সালের পর DVC কখনও এত জল ছাড়েনি! এই প্রথম সাড়ে ৩ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হলো। এটা পুরোপুরি ম্যান-মেড বন্যা ছাড়া কিছুই নয়। আমরা বারবার অনুরোধ করেছিলাম, এক সঙ্গে এত জল ছাড়বেন না, বাংলা বিপদে পড়বে। তা সত্ত্বেও শোনেনি!” মুখ্যমন্ত্রী এও বলেন, দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করা হবে। এজন্য দেড় হাজার কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন তিনি।

বন্যা দুর্গতদের সঙ্গে মুখ্যমন্ত্রী:

মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী:
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago