Midnapore

Midnapore: সৌজন্যের রাজনীতিতে নজর কেড়েছেন আগেই; মেদিনীপুর শহরে সান্ধ্যকালীন প্রচারে ঝড় তুললেন ‘আত্মবিশ্বাসী’ কংগ্রেস প্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: দলীয় কার্যালয়ে নিজের হাতে পতাকা বাঁধা থেকে শুরু করে প্রচারে বেরিয়ে শাসকদলের প্রার্থী সুজয় হাজরা-র সঙ্গে করমর্দন এবং সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে আগেই প্রচারে নজর কেড়েছেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ। গত কয়েকদিনে শহরের রাস্তায় এবং অলিতেগলিতে মানুষের কাছে পৌঁছে গিয়ে বাংলায় প্রায় হারিয়ে যেতে বসা ‘হাত’ চিহ্নে ভোট প্রার্থনা করছেন জাতীয় কংগ্রেস প্রার্থী। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের রিং রোডে হুড খোলা জিপে চড়ে প্রচারে কার্যত ঝড় তুলে দিলেন দীর্ঘদিনের পোড়খাওয়া কংগ্রেস কর্মী তথা মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী শ্যামল ঘোষ। হুড খোলা জিপের সামনে ও পেছনে ছিল সুসজ্জিত বাইক র‌্যালি। হুড খোলা জিপে চালকের পাশের আসনেই বসে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। অন্যদিকে, দিনভর কংগ্রেস প্রার্থীর সঙ্গে থাকা বর্ষীয়ান নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় এদিন সন্ধ্যাতেও হুড খোলা জিপে প্রার্থীর ঠিক পাশেই ছিলেন।

মেদিনীপুর শহরের রিং রোডে প্রচার:

বিজ্ঞাপন (Advertisement):
সৌজন্যের রাজনীতি মেদিনীপুর শহরে:

সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় কংগ্রেসের এই সান্ধ্যকালীন প্রচার। প্রচার চলাকালীনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী বলেন, “জাতীয় কংগ্রেসের প্রচার এখন তুঙ্গে! প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি। মেদিনীপুর বিধানসভার মানুষ এবার জাতীয় কংগ্রেস প্রার্থীকেই জয়ী করবে বলে আমাদের বিশ্বাস। আমাদের নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পর সারা দেশ জুড়েই কংগ্রেস তাদের হারানো জায়গা ফিরে পাচ্ছে। মেদিনীপুরেও আমরা আমাদের হারানো ভোট পুনরুদ্ধার করতে পারব বলে আমাদের বিশ্বাস। কারণ, এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস আপাদমস্তক দুর্নীতি আর কাটমানিতে ডুবে। অন্য একটি দল বিজেপি হল, ভারত বেচা পার্টি!” জেলা কংগ্রেসের বর্ষীয়ান নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন, “মেদিনীপুরের মানুষ যে কংগ্রেসকে তাঁদের আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস!”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago