দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: সিবিএসই (CBSE)’র দ্বাদশ শ্রেণীর ফলাফলে ধারাবাহিকতা বজায় রেখে নজরকাড়া সাফল্য পেলো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান ডিএভি পাবলিক স্কুল। বিগত বছরগুলির মতো মেদিনীপুর ভিএভি স্কুল এবারও তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। বিজ্ঞান বিভাগে রোহন সিনহা ৯৮.২ শতাংশ মার্কস পেয়ে এবং বাণিজ্য বিভাগে আর্শ আলিশা ৯৪.৪ শতাংশ মার্কস পেয়ে বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
বিজ্ঞান বিভাগে ৭১জন ছাত্রছাত্রীর মধ্যে ৩৪ জন ছাত্র-ছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। বিদ্যালয়ের পাশের হার ১০০ শতাংশ। বিদ্যালয়ের তরফ থেকে উত্তীর্ণ সমস্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়েছে। বিদ্যালয়ের এই ফলাফলে খুশি বিদ্যালয়ের প্রিন্সিপাল বনমালী বিশওয়াল সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী। খুশির হাওয়া বিদ্যালয় জুড়ে। খুশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-আভিভাবিকারা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…