দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: রবিবার সাতসকালেই মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়ার বামুনডাঙ্গা এলাকা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! জানা গিয়েছে, এই ব্যক্তির নাম মোসম্মত খান (৩৫)। গতকাল (শনিবার) রাত থেকেই নিখোঁজ ছিলেন এই ব্যক্তি। রবিবার সাতসকালে বামুনডাঙ্গা এলাকায় একটি জলাশয়ের ধার থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ওই ব্যক্তির দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বার বার সংবাদ শিরোনামে উঠেছে মেদিনীপুর সদর ব্লকের ছেরুয়া বামুনডাঙ্গা এলাকা। খুব স্বাভাবিকভাবে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কোতোয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই কীভাবে মৃত্যু তা বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনায় কোনো রকম রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…