Midnapore

Midnapore: ‘অস্ত্রগুরু’র প্রয়াণ দিবসে বদলে গেল জেলা শহর মেদিনীপুর! পৌরসভাকে ধন্যবাদ জানাল মিডনাপুর ডট ইন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল:অগ্নিযুগের ‘মুক্তিযোদ্ধা’, মেদিনীপুরের বীর সন্তান (১৮৭১ সালের ১২ জুন অধুনা পশ্চিম মেদিনীপুরের রাধানগর গ্রামে জন্ম) ‘অস্ত্রগুরু’ হেমচন্দ্র কানুনগো’র ৭২ তম প্রয়াণ দিবসেই (১৯৫১’র ৮ এপ্রিল তাঁর মহাপ্রয়াণ হয়েছিল) যেন বদলে গেল জেলা শহর মেদিনীপুর! শহরের প্রাণকেন্দ্র কেরানীটোলা (বা কেরানি তলা)’র মোড়ে ‘অস্ত্রগুরু’ হেমচন্দ্র কানুনগো’র মূর্তি-কে ঘিরে যে বৃত্তাকার রেলিং দেওয়া অংশ রয়েছে, সেই রেলিংয়ে সারা বছর ধরেই ঠাঁয় পায় নানা ধরনের রাজনৈতিক-অরাজনৈতিক ফ্লেক্স, ব্যানার, পোস্টার। শুক্রবার তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করে অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্য মন্ডিত সংস্থা মিডনাপুর ডট ইন (midnapore.in)। মেদিনীপুর পৌরসভার আন্তরিক সহযোগিতায়, হেমচন্দ্র কানুনগো’র মূর্তি সংলগ্ন ওই গোলাকার অংশ থেকে সরিয়ে ফেলা হয় সমস্ত ফ্লেক্স, ব্যানার, পোস্টার। তার বদলে পুরো অংশ জুড়ে শোভাবর্ধন করে শুধুমাত্র হেমচন্দ্র কানুনগো’র ছবি ও তাঁর তৈরী পতাকা।

মেদিনীপুর শহরের কেরানীতলা মোড় :

‘মিডনাপুর ডট ইন’ (midnapore.in) সংস্থা’র পক্ষ থেকে গবেষক ও সমাজকর্মী অরিন্দম ভৌমিক বেঙ্গল পোস্ট-কে জানান, “বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে পৌরপিতা শ্রী সৌমেন খান মহাশয়ের কার্যালয়ে গিয়ে অনুরোধ জানিয়েছিলাম যে, কেরানিতলায় অবস্থিত হেমচন্দ্র কানুনগো-র মূর্তির চতুর্দিকে থাকা অসংখ্য ফ্লেক্স-পোস্টার যেন সরিয়ে নেওয়া হয়। সৌমেন বাবু তৎক্ষণাৎ নির্দেশ দেন সমস্ত ফ্লেক্স-পোস্টার সরিয়ে দেওয়ার। সেই জায়গায় বৃহস্পতিবার রাতে আমরা লাগিয়ে দিয়েছিলাম হেমচন্দ্র কানুনগো-র ছবি ও তাঁর তৈরী পতাকা। শুক্রবার সকাল থেকে শুরু হয় মাল্যদান এবং অস্ত্রগুরু’র প্রতি শ্রদ্ধা নিবেদন।” ‘মিডনাপুর-ডট-ইন’ এর পক্ষ থেকে প্রথম মাল্যদান করেন তাঁর প্রপৌত্র অরিন্দম কানুনগো। এরপর, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান (বা, পৌরপ্রধান) সৌমেন খান মাল্যদান করেন। ‘মিডনাপুর-ডট-ইন”-এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুস্মিতা কুন্ডু, অশ্রুকণা ঘোষ, শুভাশিস গাঙ্গুলি, পূর্ণচন্দ্র ভূঁইয়া, সুব্রত দে, অরিন্দম কানুনগো এবং অরিন্দম ভৌমিক।

পৌরপ্রধানের শ্রদ্ধা নিবেদন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago