Midnapore

Midnapore: শীতের সন্ধ্যায় মারুতি নিয়ে সোজা পুকুরের মধ্যে চালক! মেদিনীপুর শহরের ঘটনায় ‘সুরা’র গন্ধ পাচ্ছেন স্থানীয়রা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: কেউ বলছেন প্যাসেঞ্জার ছাড়তে এসেছিল। আবার কেউ বলছেন গাড়ি ধোওয়ার জন্য। শনিবার ভর সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের রাজারপুকুরে চলন্ত মারুতি পড়ে যাওয়া ঘিরে এমনই নানা জল্পনা ছড়ালো! যদিও, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গাড়ির চালক ও খালাসী। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর থেকে কোতোয়ালী থানার পুলিশ।

বিজ্ঞাপন:

পুকুরের মাঝে মারুতি:

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭-৮টা নাগাদ মেদিনীপুর শহরের ৯নং ওয়ার্ডের রাজাবাজারের অদূরেই সুবিশাল রাজারপুকুরে চলন্ত মারুতি (ওমনি-ই) গাড়ি নিয়ে পড়ে যান চালক। গাড়ির ভেতরে খালাসীও ছিলেন বলে স্থানীয়রা জানাচ্ছেন। স্থানীয়দের তৎপরতায় দ্রুত দু’জনকেই উদ্ধার করা হয় পুকুর থেকে। যদিও ঠিক কিভাবে তাঁরা এই পুকুরে পড়লেন, তা সঠিকভাবে বলতে পারছেন না কেউই! এদিকে, শীতের সন্ধ্যায় কাঁপতে কাঁপতে পুকুর থেকে ওঠার পর ঠিকঠাক কারণ জানাতে পারেননি চালক বা খালাসীও। স্থানীয়দের মধ্যে অনেকেই জানাচ্ছেন, চালক সুরা-পান (বা, মদ্য পান) করেছিলেন বলেই পুকুরের পাড়ে গাড়ি ঠিকঠাক ঘোরাতে না পেরে পুকুরের মধ্যে পড়ে গিয়েছেন!

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের রাজাবাজার (বা, পঞ্চুরচক) থেকে সোজা রাস্তা ধরে গেলেই এই রাজারপুকুর। এই সুপ্রাচীন পুকুরকে (রাজারপুকুর নামে পরিচিত) কেন্দ্র করে গড়ে উঠেছে বসতি। অর্থাৎ পুকুরের পাড়েই ঘরবাড়ি। আর, পাড় বরাবর চার-পাঁচ ফুটের রাস্তা। যদিও, পাড়ের সেই সরু রাস্তায় দুর্ঘটনা ঘটেনি বলেই স্থানীয়রা জানাচ্ছেন। মূল রাস্তা থেকে সোজা যাওয়ার পর, বামদিকে বা ডানদিকে ঘোরাতে গিয়েই গাড়ি নিয়ে পুকুরে পড়েন চালক ও খালাসী! স্থানীয় কাউন্সিলর তথা মেদিনীপুর পৌরসভার পূর্ত দফতরের সিআইসি সৌরভ বসু বলেন, “চালক ও খালাসীকে স্থানীয়রা উদ্ধার করেছেন। গাড়িটি উদ্ধার করার জন্য আমরা ক্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলাম। তবে, রাত্রি হয়ে যাওয়ায় এবং পুকুরের গভীরতাও বেশি হওয়ার কারণে সকালে গাড়িটি উদ্ধার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জানা গেছে, বছর ২৫’র চালকের বাড়ি মেদিনীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বেনেপুকুর এলাকায়। গাড়িটিও ওই এলাকারই। পুলিশ ও কাউন্সিলরের প্রাথমিক অনুমান, গাড়িতে যেহেতু কোনও যাত্রী ছিলেন না, হয়তো গাড়ি ধোওয়ার জন্যই তাঁরা এখানে এসেছিলেন!

রাজারপুকুরের ঘটনা:

বিজ্ঞাপন (Advertisement):

আবেদন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago