Ghatal

Paschim Medinipur: অন্ধকারে ডুবলো বিদ্যাসাগরের গ্রাম! ‘দ্রুত আলোয় ফিরুক বীরসিংহ’, চাইছেন বাসিন্দারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ নভেম্বর: বছর তিনেক আগেই ‘আলোয় আলোয়’ সাজিয়ে তোলা হয়েছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ। ঘটা করে পথবাতি চালু করে ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রাম সহ আশেপাশের রাস্তা একপ্রকার আলোয় মুড়ে দিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। সেই গ্রামই এখন ডুব দিয়েছে অন্ধকারে! শুধুমাত্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত হেরিটেজ ভবন এবং তার সামনের অংশ ছাড়া গ্রামে প্রবেশের রাস্তা সহ অন্যান্য অংশের পথবাতি এখন অকেজো! ফলে সন্ধ্যার পরই আঁধার নামে গ্রামে। গত প্রায় ৬-৭ মাস ধরে বীরসিংহের প্রবেশপথ সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে লাগানো বেশিরভাগ পথবাতি অকেজো বলে গ্রামবাসীদের অভিযোগ। একের পর এক পথবাতি যে অকেজো, তা স্বীকার করে নিয়েছেন বীরসিংহ উন্নয়ন পর্ষদের সচিব তথা ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।

উধাও পথবাতি :

এ নিয়ে মহকুমাশাসক বলেন, “বিদ্যাসাগর স্মৃতি মন্দির সংলগ্ন এলাকায় আলো রয়েছে। সম্প্রতি আরও কিছু বাহারি আলো নতুন করে লাগানো হয়েছে। তবে, গ্রামের রাস্তায় বেশ কিছু পথবাতি খারাপ হয়েছে। পথবাতি মেরামতির জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। অনুমোদন হওয়ার পর কাজ শুরু হবে।” উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবার্ষিকী পালনের সময় বীরসিংহ গ্রামকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অঙ্গ হিসেবে বীরসিংহ গ্রামকে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল।

মোট ৬৬২-টি পথবাতি বসানো হয়। বছর ঘুরতে না ঘুরতেই একের পর এক পথবাতি অকেজো হতে শুরু করে বলে অভিযোগ। সন্ধ্যার পর আলো জলে না পথবাতিতে। এমনকি, কোন কোন পথবাতীর বাল্ব উধাও হয়ে গিয়েছে। কোথাও আবার স্থানীয় মানুষ ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়েছেন বাল্ব। বর্তমানে ৪৬২-টি পথবাতি অকেজো হয়ে পড়ে রয়েছে। গ্রামের গৌতম ঘোষ, সুকুমার পান, দেবীদাস মুখার্জি সহ বাসিন্দারা চাইছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে সমাজকে ‘শিক্ষার আলো’য় আলোকিত করা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামকে আবার আলোয় ফিরিয়ে আনুক।

আলোয় ফিরুক বীরসিংহ, চাইছেন বাসিন্দারা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago