Midnapore

মেদিনীপুরের রাস্তায় ‘কুমির’ এর “ফেক ছবি”! শহরের ৩ যুবকের বিরুদ্ধে বনদপ্তর পদক্ষেপ গ্রহণ করল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: গতকাল (বৃহস্পতিবার) থেকে প্রবল বর্ষণে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নাকানিচুবানি খাচ্ছেন সাধারণ মানুষ! আর, সেই সময়ই নেহাতই মজা “উপভোগ” করতে, ফটোশপের সাহায্য নিয়ে শহরের রাস্তায় “কুমির” এর ফেক-ছবি ছড়িয়ে বৃহস্পতিবার দিনভর জেলাবাসীকে বিভ্রান্ত করল শহরের কয়েকজন যুবক। একজন ফটোশপ (ছবি এডিট) করল, আর তা ছড়িয়ে দিল আরো ২ জন মিলে! ৩ জনের এই গ্যাং’কে শুক্রবার দুপুরে ডেকে পাঠানো হয়েছিল মেদিনীপুর বনাঞ্চল কার্যালয়ে (মেদিনীপুর রেঞ্জ অফিসে)। এই ধরনের কাজ করার উদ্দেশ্য জানা হলো। আধিকারিকদের জেরার মুখে ৩ যুবক নিজেদের “অপরাধ” স্বীকার করলো! তারা জানালো, কাউকে বিভ্রান্ত করা তাদের উদ্দেশ্য ছিলনা। নেহাতই মজার ছলে তারা এই কাজ করে ফেলেছিল। কিন্তু, ততক্ষণে তো তাদের সেই “মজা”র ছবি ভাইরাল হয়ে, বনদপ্তর থেকে প্রশাসনকে নানা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে! এভাবে “ফেক-ছবি” সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যে “আইনত অপরাধ” তা স্মরণ করিয়ে দেওয়ার পর, ওই ৩ যুবক কাঁচুমাচু হয়ে বলে, এই ভুল তারা আর করবেনা! এরপর, লিখিত বা মুচলেকা দিয়ে তাদের ছাড়া হয় বলে জানা গেছে মেদিনীপুর রেঞ্জ অফিস সূত্রে।

এই সেই ফেক ছবি (Fake Post) :

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ জুড়ে ৪-৫ টি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায়, মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরের কাছে রাজ্য সড়কের উপর একটি “কুমির” বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে! নিমেষে সেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ছবিগুলি এতোটাই ভাইরাল হয় যে, হাজারে হাজারে ফোন আসতে শুরু করে বন দফতর, পুলিশ প্রশাসনের আধিকারিক থেকে সংবাদমাধ্যমের কাছে। বিভিন্ন মিডিয়া হাউসের কলকাতা অফিস থেকে ফোন আসে জেলার প্রতিনিধিদের কাছে। কিন্তু, কোথায় কি! খোঁজ নিয়ে জানা যায়, “ফেক-ছবি” বা ফটোশপ করা ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। একবার শহরে হাতি প্রবেশ করার পরই, হাজারো প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বন দফতর’কে। আর, এবার শহরের রাস্তায় “কুমির”! বন‌ দপ্তর পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করে। তাই, খোঁজ খবর নিয়ে এই তিন “নাটের গুরু” কে ডেকে পাঠায়! মেদিনীপুর রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার পাপন মোহান্ত জানিয়েছেন, “৩ যুবককে ডেকে পাঠানো হয়েছিল। আপাতত তারা ভুল স্বীকার করেছে এবং মুচলেকা দিয়েছে ভবিষ্যতে এরকম কাজ করবেনা বলে। তবে, ভবিষ্যতে আমরা প্রশাসনিক বা আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করলে, পুনরায় তাদের ডেকে পাঠানো হবে।”

শহরের জগন্নাথ মন্দিরের রাস্তার উপর কুমিরের ফটোশপ করা সেই ছবি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago