Midnapore

Midnapore: মেদিনীপুর কলেজ রোড থেকে DI অফিসের গলি! মহকুমাশাসকের মধ্যস্থতায় ‘পুনর্বাসন’ মানলেন ফুটপাথ-ব্যবসায়ীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: ‘ঐতিহাসিক’ মেদিনীপুর কলেজিয়েট স্কুল (Midnapore Collegiate School) এবং মেদিনীপুর কলেজ (Midnapore College, Autonomous) সংলগ্ন গোলকুঁয়াচক থেকে পঞ্চুরচক অবধি রাস্তার (মেদিনীপুর কলেজ রোডের) দুই পাশে থাকা ফুটপাথ-ব্যবসায়ীদের উচ্ছেদ এবং পুনর্বাসনের উদ্যোগ ঘিরে বুধবার (৩ জুলাই) দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় জেলা শহর মেদিনীপুরে! পৌরপ্রধান সৌমেন খানের আবেদনে কর্ণপাত না করে, বুধবার বেলা ১২ট নাগাদ মেদিনীপুর কলেজ রোড অবরোধ করে অবস্থানে বসে পড়েন ফুটপাথের দোকানদার বা ব্যবসায়ীরা! ওই রাস্তায় যানজটেরও সৃষ্টি হয়। এরপর বেলা ১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন মহকুমাশাসক (SDO) মধুমিতা মুখার্জি। তাঁর সঙ্গে আলোচনার পর বেলা দেড়টা নাগাদ অবরোধ তুলে নেন ফুটপাথ-ব্যবসায়ী বা দোকানদাররা।

ঘটনাস্থলে মহকুমাশাসক ও পৌরপ্রধান:

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই মেদিনীপুর কলেজে রোডের দুই পাশে ফুটপাথ দখল করে বসে থাকা হকার বা দোকানদারদের উচ্ছেদ করার পরিকল্পনা নেওয়া হয় মেদিনীপুর সদরের মহকুমাশাসক (SDO) মধুমিতা মুখার্জি এবং পৌরপ্রধান (Chairman) সৌমেন খানের উদ্যোগে। সেই মতো দিন কয়েক আগেই সমীক্ষা হয়। ঠিক হয়, ওই সমস্ত দোকানদারদের মেদিনীপুর কলেজ থেকে ডি.আই অফিসের (DI Office) রাস্তায় পুনর্বাসন দেওয়া হবে। সেই সময় ওই দোকানদাররা রাজিও হয়েছিলেন বলে দাবি পৌরপ্রধান ও মহকুমাশাসকের। এমনকি এই বিষয়ে মঙ্গলবার মহকুমাশাসকের কার্যালয়ে বৈঠক হয় বলেও জানান SDO মধুমিতা মুখার্জি। সেই মতোই বুধবার (৩ জুলাই) মেদিনীপুর কলেজ সংলগ্ন এলাকায় থাকা ওই সমস্ত দোকান উচ্ছেদ করে, পুনর্বাসনের কাজ শুরু করা হয় পৌরপ্রধান সৌমেন খানের নেতৃত্বে। কিন্তু, অভিযান শুরু হওয়ার পরই ফুটপাথ-ব্যবসায়ীরা বিকল্প জায়গায় পুনর্বাসনের বিরোধিতা করে প্রথমে পৌরপ্রধানকে কাকুতি মিনতি করেন। তাতে কাজ না হওয়ায়, রাস্তা অবরোধ করে অবস্থানে বসে পড়েন! তৃণমূলের পতাকার হাতে নিয়ে স্লোগানও দেন। পৌরপ্রধান সৌমেন খান বলেন, “মহকুমাশাসকের নেতৃত্বেই এই পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। গত সপ্তাহে যখন এই সমীক্ষা করা হয়। তখন ওঁরা রাজিও হয়েছিলেন। সইও করেছিলেন। আজ হঠাৎ বেঁকে বসেন! পুলিশ-প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন।” তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন, “এই সমস্ত উদ্যোগ নেওয়ার আগে, সর্বদলীয় বৈঠক ডেকে, সঠিক পরিকল্পনা করা উচিত ছিল। আশা করছি প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।”

এরপরই বেলা ১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন মহকুমাশাসক মধুমিতা মুখার্জি। তাঁর মধ্যস্থতায় ডিআই অফিসের গলিতে পুনর্বাসনের সিদ্ধান্ত মেনে নিয়ে, বেলা দেড়টা নাগাদ অবরোধ তুলে নেন মেদিনীপুর কলেজ রোডের ফুটপাথ-ব্যবসায়ীরা। মহকুমাশাসক বলেন, “এই জায়গার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। কিন্তু, জবরদখলের কারণে পরিবেশ নষ্ট হচ্ছিল। এ নিয়ে কলেজ ও কলেজিয়েট কর্তৃপক্ষও বারবার পৌরসভা এবং প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। তাই এখান থেকে উঠতেই হতো ওঁদের। আমরা আলোচনা করেই সংলগ্ন এই ডি.আই অফিসের গলিটিকে নির্বাচন করি। এ নিয়ে দফায় দফায় হকার ইউনিয়নের সঙ্গে বৈঠকও হয়। ওঁরা সমস্ত কিছু মেনেও নিয়েছিলেন। ওখানে ওঁদের পানীয় জল, আলোর ব্যবস্থা করবে পৌরসভা। প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নও করা হবে। যাই হোক, শেষ পর্যন্ত একটা সমাধান বেরিয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” (ছবি- অর্ণব।)

চলছে পুনর্বাসনের কাজ:

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 week ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 week ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

4 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

4 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

1 month ago