Midnapore

Midnapore: মেদিনীপুর শহরের উপকন্ঠে গান্ধীঘাট আর ছেড়ুয়ায় মিলবে আতশবাজি, জেলা জুড়ে ‘শব্দবাজি’ নিষিদ্ধ করতে উদ্যোগ প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: নিষিদ্ধ ‘শব্দবাজি’-র ব্যবহার রুখতে বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। তাই, জেলা শহর কিংবা শহরের অদূরে বাজির ‘আঁতুড়ঘর’ ছেড়ুয়ায় নিষিদ্ধ শব্দবাজির ‘বেচাকেনা’ পুরোপুরি বন্ধ করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন। একই স্থানে পরিবেশ-বান্ধব আতশবাজির ‘বেচাকেনা’ চালাতে জেলায় এই প্রথম জেলা পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় গ্রীন বাজি বাজার বা আতশবাজি মেলার। বৃহস্পতিবার দুপুরে এর উদ্বোধন হয়।

গান্ধীঘাটে আতশবাজির বাজার:

বৃহস্পতিবার দুপুর থেকেই মেদিনীপুর শহরের উপকন্ঠে কাঁসাইয়ের তীরে গান্ধীঘাটে পসরা সাজিয়ে বসেন শহরের গ্রীন বাজি বিক্রেতারা। ৩৫টি স্টল করা হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে এই বাজি বাজারের উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, কোতোয়ালী থানার আইসি আতিবুর রহমান। সৌমেন খান জানান, একই জায়গায় মানুষ যাতে প্রশাসন অনুমোদিত সব রকম গ্রীন বাজি কেনাকাটা করতে পারেন এবং দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগ। বৃহস্পতিবার থেকে কালী পুজো পর্যন্ত চলবে এই গ্রীন বাজি বাজার। ছেড়ুয়াতেও গ্রীন বাজির ৩০-৩৫টি স্টল করা হয়েছে। উদ্বোধন করেন কোতোয়ালি থানার আই.সি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago