Midnapore

Midnapore: মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ICDS ও SSK-র স্থায়ী ভবনের উদ্বোধন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: ভাড়া বাড়িতে কোনোরকমে চলছিল মেদিনীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের একটি অঙ্গনওয়াড়ি (ICDS) ও শিশু শিক্ষা কেন্দ্র (SSK)। কিন্তু, বাড়ির মালিক সম্প্রতি বেঁকে বসায়, তা বন্ধ হতে বসেছিল! এরপরই, এলাকার অসহায় পড়ুয়াদের স্বার্থে এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর লিপি বিষই সহ মেদনীপুর পৌরসভা। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জেলা প্রশাসনও। বরাদ্দ হয় ১৬ লক্ষ টাকা। সেই টাকাতেই নির্মিত হয় ঝাঁচকচকে ভবন। এখন থেকে এই স্থায়ী ভবনেই চলবে কাজী নজরুল শিশু শিক্ষা কেন্দ্র এবং ২০৬ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্র। শুক্রবার নবনির্মিত ভবনের উদ্বোধন হয় ১১ নং ওয়ার্ডের ছোটবাজার পঞ্চমুখী কালি মন্দির লেনে।

উদ্বোধনী অনুষ্ঠানে :

পৌরসভার নিজস্ব জায়গায় উদ্বোধন বহু প্রতীক্ষিত এই শিশু শিক্ষা কেন্দ্র ও অঙ্গন ওয়াড়ী কেন্দ্রের উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। উপস্থিত ছিলেন মহকুমাশাসক মধুমিতা মুখার্জি, স্থানীয় কাউন্সিলর লিপি বিষই সহ পৌরসভা ও প্রশাসনের আধিকারিকরা। চেয়ারম্যান বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় পৌরসভার নিজস্ব জায়গায় এই শিশু শিক্ষা কেন্দ্র ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্বোধন হয়েছে। পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে জায়গা চিহ্নিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্থানীয় কাউন্সিলর লিপি বিষই। এলাকাবাসীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago