Paschim Medinipur

DM Paschim Medinipur: উন্নয়নের কাজ কতদূর? মেদিনীপুর, শালবনী আর কেশপুর ব্লককে নিয়ে রিভিউ বৈঠকে জেলাশাসক

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তথা সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় রিভিউ বৈঠক শুরু করেছেন ক্ষমতায় আসার পর থেকেই। লোকসভা নির্বাচনের আগে জেলায় মুখ্যমন্ত্রী আসার আগে, অনেকটা তাঁকে অনুসরণ করেই এবার ব্লকে ব্লকে রিভিউ বৈঠক শুরু করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী। ঘাটালের পর শনিবার শালবনী বিডিও অফিসের সভাগৃহে অনুষ্ঠিত হয় এই রিভিউ বৈঠক। শালবনী, মেদিনীপুর সদর ও কেশপুর ব্লকের BDO, BMOH, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। মূলত, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজকর্ম এবং সরকারই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানিয়েছেন জেলাশাসক। এছাড়াও, অর্থ দফতরের টাকা যাতে সঠিক পরিকল্পনার অভাবে ফেরত চলে না যায়, সেজন্যও উদ্যোগী জেলাশাসক।

বৈঠকে জেলাশাসক:

এদিন বৈঠক শেষে জেলাশাসক বলেন, “পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় এই তিনটি ব্লকে কাজের অগ্রগতি বেশ ভালো। রাস্তাশ্রী-পথশ্রী থেকে শুরু করে জনস্বাস্থ্য, প্রাণিসম্পদ উন্নয়ন প্রভৃতি বিভাগে ভালো কাজ হয়েছে।” তিনি এও জানিয়েছেন, “সারের কালোবাজারি নিয়েও এদিন আলোচনা হয়েছে। ইতিমধ্যে জেলায় ৪ জনের লাইসেন্স বাতিল এবং ১০ জনকে শোকজ করা হয়েছে।” ২১৮৫ টাকা প্রতি কুইন্টাল হিসেবে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে বলেও জানিয়েছেন জেলাশাসক। ডিম উৎপাদনে পশ্চিম মেদিনীপুর জেলা রাজ্যের মধ্যে প্রথম হয়েছে বলেও জানিয়েছেন। এবার, ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০০ কোটি রাখা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও, কেশপুর ব্লকে ৬ কোটি টাকায় একটি ইন্টিগ্রেটেড ট্রাইবাল স্কুল এবং ৩ কোটি টাকায় একটি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী।

অন্যদিকে, বৈঠকের আগে সকাল ১১-টা নাগাদ শালবনী বিডিও অফিস চত্বরে বাংলার রবি শস্য বীমার দুটি প্রচার গাড়ি বা ট্যাবলোর উদ্বোধন করেন জেলাশাসক। যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতি হলেও জঙ্গলমহলের কৃষকরা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পান, সেজন্যই তাঁদের এই বিমায় নাম নথিভুক্ত করা প্রয়োজন বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। আর, বাংলা রবি শস্য বীমায় কৃষকদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতেই উদ্বোধিত ট্যাবলা দু’টি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করবে বলে জানিয়েছেন জেলার উপ কৃষি অধিকর্তা দুলাল দাস অধিকারী।

কৃষি দপ্তরের ট্যাবলো উদ্বোধন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago