দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে গান্ধী ঘাটের ঠিক পাশেই আরও একটি নতুন ঘাটের উদ্বোধন হলো বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায়। মহালয়ার ঠিক দু’দিন আগে কাঁসাইয়ের তীরে (কংসাবতী নদীর তীরে) নতুন এই ঘাটের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। এই ঘাটের নাম দেওয়া হয়েছে ‘তর্পণ ঘাট’। পিতৃপক্ষের অবসানে আর দেবীপক্ষের (বা, মাতৃপক্ষের) সূচনায় অর্থাৎ মহালয়ার ভোরে যাঁরা পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, তাঁদের কথা ভেবেই মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে এই ঘাট নির্মিত হয়েছে বলে বিধায়ক জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে কংসাবতী নদীর তীরে এর আগে তর্পণের জন্য বিশেষ কোনো ঘাট ছিল না। গান্ধীঘাট সহ কংসাবতী বা কাঁসাই নদীর বিভিন্ন ঘাটগুলিতে শহরবাসীকে বেশ কষ্ট করে, কাদার মধ্যে দাঁড়িয়ে তর্পণ করতে হত! অবশেষে কংক্রিটের তৈরী সুন্দর এক ঘাট নির্মাণ করা হয়েছে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে। কলকাতার বাবুঘাটের অনুসরণে, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার পরামর্শে এই ঘাট নির্মিত হয়েছে বলে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন। আগামীকাল অর্থাৎ শনিবার (১৪ অক্টোবর) মহালয়ার ঠিক প্রাক্কালে এমন সুন্দর একটি নদী-ঘাট পেয়ে আপ্লুত শহরবাসী।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…