Midnapore

Midnapore Station: রেলের অনুষ্ঠানে আমন্ত্রিত জুন! দিলীপ বললেন, ‘সৌজন্য শিখুক রাজ্য’; কর্মীরা মাতলেন জয় শ্রীরাম-জয় বাংলায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ:দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) মেদিনীপুর স্টেশনে দ্বিতীয় ফুট ওভারব্রিজ আর প্ল্যাটফর্ম সম্প্রসারণ- এর উদ্বোধন। রবিবার (২০ মার্চ) এই অনুষ্ঠানে নজিরবিহীনভাবে একমঞ্চে থাকতে দেখা গেল মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া’কে। তৃণমূল বিধায়ক জুন-কে সঙ্গে নিয়ে ওভার ব্রিজের উদ্বোধন করলেন বিজেপি সাংসদ দিলীপ। একমঞ্চে বসলেনও। তবে, তার আগেই অবশ্য দুই পক্ষের অতি-উৎসাহী সমর্থকদের ‘দলীয় স্লোগান’ ঘিরে একপ্রস্থ নাটকীয় পরিস্থিতি তৈরি হয়! বিজেপি কর্মী-সমর্থকদের ‘জয় শ্রীরাম’ এর পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন জুনের সঙ্গে থাকা তৃণমূল কর্মী-সমর্থককরা। এমনকি, তাঁদের ‘উৎসাহ’ এতখানি ছিল, সাংসদ দিলীপ ঘোষ বার বার হাত নেড়ে থামাতে চাইলেও, তাঁরা থামেননি। সাময়িক সময়ের জন্য এই সরকারি অনুষ্ঠান কিংবা ‘রেলের সৌজন্য’ যেন অতি উৎসাহী রাজনৈতিক সমর্থকদের জন্য লজ্জায় মাথা নত করলো!

এই সময়ই স্লোগান ওঠে :

এদিকে, রেলের আমন্ত্রণে আপ্লুত জুনকে বলতে শোনা গেল, “মেদিনীপুর স্টেশনের এই ফুট ওভারব্রিজে উপকৃত হবেন যাত্রীরা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও বিভিন্ন সময়ে কেন্দ্রের রেল মন্ত্রী ছিলেন। তাই, রেলের উন্নয়নমূলক কাজের প্রতি তাঁর একটা বিশেষ দুর্বলতা আছে। দেশ কিংবা রাজ্যের উন্নয়নের কাজে কোনও রজনীতি থাকা উচিতও নয়! আপানারাও দেখছেন যে, উন্নয়নের কাজকে সমর্থন জানাতেই মেদিনীপুরের বিধায়ক ও সাংসদ আজ একমঞ্চে উপস্থিত!” কিন্তু, এই সৌজন্য-ই কেন দেখা যায়না, প্রতিটা উন্নয়নমূলক কর্মসূচি, বিশেষত রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে? প্রশ্ন তুলছেন আমজনতা। তাঁদের মতে, রাজনীতি থাক রাজনীতির জায়গায়; জনসাধারণের উন্নয়নের প্রশ্নে থাক মতৈক্য কিংবা সৌজন্য। এনিয়ে তাই রাজ্য সরকারকে বিঁধতে ছাড়েননি সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, “কেন্দ্রের কাছে সৌজন্য শিখুক রাজ্য। কেন্দ্রের সমস্ত উন্নয়নমূলক কর্মসূচীতে দলমত নির্বিশেষে ডাক পান বিধায়ক, সাংসদরা। কিন্তু, রাজ্য এটা নিয়ে রাজনীতি করে। বারবার সৌজন্য শেখাচ্ছে কেন্দ্র, কিন্তু রাজ্য তা শিখছেনা!” এনিয়ে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “আমাদের মুখ্যমন্ত্রী সর্বদা সৌজন্যের রাজনীতির পক্ষে। এর আগে (২০২১), কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আমন্ত্রণে নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে উঠতেই কিভাবে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন বিজেপি সমর্থকরা, তা দেশবাসী দেখেছেন। তা সত্বেও মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার সৌজন্যের পক্ষে। বরং, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনা রাজ্যবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাপ্য টাকাও দেওয়া হচ্ছে না! তা সত্ত্বেও, দেশের উন্নয়নের পক্ষে জরুরি প্রতিটি ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার সৌজন্য দেখিয়ে চলেছে।”

উদ্বোধনে দিলীপ ও জুন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago