Midnapore

Midnapore: ‘বিচার পেতে আলোর পথে’ শহর মেদিনীপুরও! লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে আবারও ‘রাত দখল’ নাগরিক সমাজের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর:তিলোত্তমার উপর নৃশংস ও পাশবিক নির্যাতনের ২৭ দিন অতিক্রান্ত। এখনও মেলেনি ‘সুবিচার’। তবে, চিকিসকদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই জারি রেখেছেন বাংলা তথা সারা দেশের নাগরিক সমাজও। আর তাই, ১৪ আগস্টের ‘রাত দখল’-র পর ফের একবার রাত দখল হল হাতে হাত মিলিয়ে, বিচারের দাবিতে। অন্ধকার থেকে আলোয় ফিরতে এবার সঙ্গী হয়েছিল একটি মোমবাতি কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট। “বিচার পেতে আলোর পথে” হাঁটল বাংলা তথা দেশের অসংখ্য গ্রাম-শহর। আলোর পথে হাঁটল ক্ষুদিরাম, প্রদ্যোৎ, প্রভাংশু, বিমল, দীনেশ, অনাথ, জ্যোতি, মৃগেনদের স্মৃতি ধন্য ‘সংগ্রামী’ মেদিনীপুরও।

প্রতিবাদী মিছিল মেদিনীপুর শহরে:

প্রতিবাদে পথে মেদিনীপুর:

প্রসঙ্গত, ‘বিচার পেতে আলোর পথে’-র ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা (West Bengal Junior Doctors’ Front)। সেই আহ্বানে সাড়া দিয়ে এদিন পথে নামেন আপামর মেদিনীপুরবাসী। রাত্রি ৯-টা নাগাদ শহর মেদিনীপুরের পঞ্চুরচক সংলগ্ন ‘ঐতিহাসিক’ মেদিনীপুর কলেজ কলেজিয়েট রোডে পৌঁছে যান আট থেকে আশি, অসংখ্য মেদিনীপুরবাসী। কলেজ কলেজিয়েট রোড জুড়ে, রংতুলি দিয়ে ফুটিয়ে তোলা হয় প্রতিবাদের ভাষা। জ্বালানো হয় মোমবাতি। কন্ঠে বিচারের দাবিতে দৃপ্ত স্লোগান। ১৪ আগস্টের ‘রাত দখল’ কর্মসূচির পর ফের একবার প্রতিবাদে মুখরিত হলেন আপামর মেদিনীপুরবাসী। শিক্ষক, চিকিৎসক, শিল্পী, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী থেকে অসংখ্য ছাত্রছাত্রীরা পথে নেমে তিলোত্তমার বিচারের দাবিতে গর্জে ওঠেন। রাত্রি ১০টা নাগাদ মোবাইলের আলো জ্বালিয়ে ঐক্যবদ্ধ মিছিল কলেজ কলেজিয়েট রোড থেকে বেরিয়ে শহর মেদিনীপুর পরিক্রমা করে। গান্ধী মূর্তির পাদদেশে অরিজিৎ সিং-এর “আর কবে” গানের সঙ্গে গলা মিলিয়ে প্রতিবাদ-ধ্বনি পৌঁছে দেওয়ার চেষ্টা হয় রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে। বিচার না মেলা পর্যন্ত ‘লড়াই’ চালিয়ে যাওয়ার শপথও নেন আপামর মেদিনীপুরবাসী। সব শেষে, জাতীয় সংগীতের মধ্য দিয়ে আর ‘অন্ধকার’ নয়, অঙ্গীকার করা হয় ‘আলোর পথে’ হেঁটে যাওয়ার!

লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার:

বিচারের দাবি:
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago