Paschim Medinipur

Midnapore: অনলাইনেই এবার পুজোর আবেদন! ‘পশ্চিম মেদিনীপুর পুজো পারমিশন’ পোর্টালের উদ্বোধন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: পুজোর পারমিশন বা অনুমতির জন্য আর ছোটোছুটির প্রয়োজন নেই। আবেদন করা যাবে ঘরে বসেই। ‘পশ্চিম মেদিনীপুর পুজো পারমিশন’ (Paschim Medinipur Pujo Permission) পোর্টালের মাধ্যমে অনলাইনেই করা যাবে পুজোর আবেদন। জেলা প্রশাসনের সহযোগিতায় এবার অভিনব এই উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ (Paschim Medinipur District Police)। পুজোর প্রায় এক মাস আগেই, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পোর্টালের উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি প্রমুখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমাশাসক বৃন্দ।

জেলাশাসক ও জেলা পুলিশ সুপার:

জেলাশাসক বলেন, “এই পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে পুজো উদ্যোক্তারা খুব সহজেই পুজোর অনুমতি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক প্রশংসনীয় উদ্যোগ। আমি এজন্য জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাব।” অপরদিকে, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “বিভিন্ন ঝামেলা বা জটিলতা কমানোর জন্যই আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যমে করা হয়েছে। এতে সময়ও কম লাগবে। খুব সহজেই এবং নির্ঝঞ্ঝাটভাবে আবেদন করতে পারবেন উদ্যোক্তারা। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগেই আমরা এটা করতে পেরেছি। এই অনলাইন ব্যবস্থা সফল করার ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসকদের অবদান অনস্বীকার্য।” কিভাবে এই অনলাইনে পোর্টালে পুজো উদ্যোক্তারা আবেদন জানাবেন, এদিনের অনুষ্ঠান থেকে তাও বুঝিয়ে দেওয়া হয় উপস্থিত পুজো উদ্যোক্তা এবং পুলিশ-প্রশাসনের আধিকারিকদের।

উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারাও:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago