Railway

Kharagpur Division: মহিলা কামরায় উঠে ‘প্রতিবাদী’ যাত্রীকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি! তিন রেলকর্মীকে সাসপেন্ড করল খড়্গপুর ডিভিশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডে গোটা দেশ যখন মহিলাদের সুরক্ষা আর সম্মানের দাবিতে পথে নেমেছে, ঠিক সেই সময়ই দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনে কর্মরত তিন রেলকর্মী তথা রেল আধিকারিকের আচরণে লজ্জায় মাথা হেঁট হয়ে গেল ভারতীয় রেলের! ঘটনাটি দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের। গত ৪-৫ দিন আগে ভাইরাল হওয়া এক ভিডিও (যাচাই করেনি বেঙ্গল পোস্ট)-তে দেখা যায়, রীতিমত জেনেশুনে মহিলা কামরায় উঠে, সিট দখল করে বসে আছেন তিন রেলকর্মী। এক মহিলা যাত্রী তাঁদের কামরা ছেড়ে উঠে যেতে বললে, তাঁরা মুখের উপরই ‘না’ বলে দেন। শুধু তাই নয়, ওই মহিলা যাত্রীকে কার্যত উপহাস করেন তাঁরা। তা সত্ত্বেও ওই মহিলা যাত্রী হার না মেনে, ফেসবুকে ‘লাইভ’ (Live) করা শুরু করেন এবং প্রতিবাদ জানাতে থাকেন। কামরার অন্য মহিলা যাত্রীরাও তাঁকে সমর্থন জানিয়ে, ওই রেলকর্মীদের চলে যেতে বলেন। কিন্তু, তাতেও টনক নড়েনি ‘বেয়াদব’ ওই তিন রেলকর্মীর! উল্টে তাঁদের মধ্যে এক রেলকর্মী ওই মহিলা যাত্রীকে হুঁশিয়ারি দেন, “বেশি চিৎকার করলে, ট্রেন থেকে বাইরে ছুঁড়ে দেব” বলে! এরপরই ভাইরাল হয় সেই ভিডিও।

মহিলা যাত্রীকে হুমকি:

আরেক রেলকর্মী:

জানা গেছে, ঘটনাটি ঘটে খড়্গপুর-গোমো প্যাসেঞ্জার ট্রেনে। এও জানা যায়, গত ৩১ আগস্ট আদ্রা ডিভিশনের চন্দ্রকোনা রোড ও বিষ্ণুপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনাটি ঘটে। ভিডিও ভাইরাল হওয়ার পরই আদ্রা ডিভিশনের তরফে ওই তিন রেলকর্মীর বিরুদ্ধে বিষ্ণুপুর আরপিএফ পোস্টে আইন মেনে মামলা রুজু করা হয়। প্রাথমিকভাবে তদন্তে সত্যতা খুঁজে পাওয়ার পর এই তিন রেলকর্মীকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সাসপেন্ড বা বরখাস্ত করে খড়্গপুর ডিভিশন। খড়্গপুর ডিভিশনে (Kharagpur Division) কর্মরত ‘গুণধর’ এই তিন রেলকর্মী হলেন যথাক্রমে- লোকো পাইলট সঞ্জীব কুমার, সহকারী লোকো পাইলট কুন্দন কুমার এবং গার্ড নাগেশ কুমার। রেলওয়ে সূত্রে জানা যায়, নিজেদের আচরণে ‘অনুতপ্ত’ হওয়ার বদলে, মহিলা যাত্রীর প্রতি ‘অভব্য’ আচরণ করার জন্যই রেলের তরফে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শাস্তিমূলক ব্যবস্থা রেলকর্মীদের বিরুদ্ধে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago