Midnapore

Midnapore: মেদিনীপুর মেডিক্যালে সিজারের পরই গুরুতর অসুস্থ একের পর এক প্রসূতি! মৃত্যু ১ জনের; ভেন্টিলেশনে একাধিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে! এবার অভিযোগের তীর হাসপাতালের মাতৃমা বিভাগের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাতে সিজার হওয়া পাঁচ প্রসূতি বৃহস্পতিবার সকাল থেকেই গুরুতর অসুস্থ হতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজের CCU-তে। ভেন্টিলেশনে দেওয়া হয় ৩ জনকে। তাঁদের মধ্যেই এক প্রসূতির মৃত্যু হয় শুক্রবার ভোরে। মৃতার নাম মামণি রুইদাস। তাঁর স্বামীর নাম দেবাশীষ রুইদাস। বাড়ি গড়বেতা থানা এলাকায়। বাপের বাড়ি কেশপুর থানাতে।

হাহাকার:

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, বুধবার রাতে সিজারের পর পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। এর আগে তাঁর একটি কন্যা সন্তানও আছে। বছর ২৪-র ওই প্রসূতির মৃত্যুর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগ ভুল স্যালাইন বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ফলেই মৃত্যু হয়েছে প্রসূতির। সেই সঙ্গে বাকি প্রসূতিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েকজন চিকিৎসকেরদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বিজ্ঞাপন (Advertisement):

ভুল স্যালাইন তথা চিকিৎসায় গাফিলতির অভিযোগ বিষয়ে হাসপাতালে সুপার জয়ন্ত রাউত বলেন, “একটি অভিযোগ পেয়েছি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।” তিনি এও বলেন, “স্যালাইন থেকে হয়েছে না অন্য কোন কারণে, তা এখনই বলা সম্ভব নয়। রিপোর্ট পাওয়ার পর বলতে পারব।”

পুলিশ মোতায়েন করা হয়েছে:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago