Midnapore

Midnapore: মেদিনীপুর শহরে গুলি চালানোর ঘটনায় কলকাতা থেকে দুই যুবককে গ্রেফতার করল কোতোয়ালি থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: ঠিক তিন সপ্তাহ আগে, বিশ্বকাপ ফাইনালে রাতে (১৮ ডিসেম্বর, রবিবার) জেলা শহর মেদিনীপুরের অভিজাত এলাকা মিত্র কম্পাউন্ডে গুলি চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতায়ের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার প্রায় ২০ দিন পর কলকাতা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে দু’জনেরই বাড়ি মেদিনীপুর শহরে। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল। অবশেষে প্রযুক্তির সাহায্য নিয়ে, তাদের অবস্থান চিহ্নিত করে জেলা পুলিশ। শনিবার রাতে তাদের কলকাতা থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।‌ ধৃতদের রবিবার মেদিনীপুর আদালতে তোলা হলে, বিচারক ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন।

দুই দুষ্কৃতীকে তোলা হল আদালতে:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর, রবিবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের অভিজাত এলাকা মিত্র কম্পাউন্ডে (স্টেশন সংলগ্ন) মধ্যরাতে শুট আউট বা গুলি চালানোর ঘটনার ঘটে। অভিযোগ, মুরগি ব্যবসায়ী রাজীব দাস টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। তার কাছে থাকা টাকা ছিনতাই করার চেষ্টা করে দুষ্কৃতীরা। রাজীব দাসের অভিযোগ ছিল, বিভিন্ন দোকানের টাকা কালেকশন করে তিনি যখন বাড়ি ফিরছিলেন ঠিক তখনই শহরের মিত্র কম্পাউন্ডের কাছে পিছন দিক থেকে তিন দুষ্কৃতী এসে তাঁকে প্রথমে মারধর করে এবং টাকার ব্যাগ কাড়াতে চায়। কিন্তু, তাঁর কাছ থেকে তা কেড়ে নিতে না পেরেই শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। রাত্রি সাড়ে এগারোটা নাগাদ কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে, সাথে সাথে পুলিশ এসে পৌঁছয় এলাকায়। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজীব দাস। সেই ঘটনাতেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গতকাল রাতে কলকাতা থেকে জয়দেব ঘাঁটি (২১) ও আকাশ দোলুই (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শহরের ধর্মা (লালদীঘি) এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে নানা দুষ্কৃতীমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার দিন সন্ধ্যার পর থেকেই দুই দুষ্কৃতী রাজীবের গতিবিধি নজরে রেখেছিল বা দীর্ঘক্ষণ ধরে ফলো করেছিল। ধৃতদের রবিবার মেদিনীপুর আদালতে তোলা হলে, ফোর্থ জে.এম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) অলিভিয়া ভট্টাচার্য সবদিক বিবেচনা করে ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ রহস্যোদ্ধার করতে চাইছে কোতোয়ালি থানা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago