দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি:মেদিনীপুর শহরের বার্জটাউন সংলগ্ন পোড়াবাংলোর পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রবিবার দুপুরে! পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম রাজু বেহারা নামে। বয়স আনুমানিক ৩৪। কোতোয়ালী থানার তরফে, তার দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করেন। মেডিক্যাল কলেজেই যুবকের ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক জেলাশহর মেদিনীপুরের বার্জটাউন সংলগ্ন পোড়াবাংলো এলাকারই বাসিন্দা। পেশায় শ্রমিক। রবিবার দুপুরে পোড়াবাংলোর ওই পুকুরে স্নান করতে গিয়ে সে তলিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে। এরপর, দুপুর বারোটা-সাড়ে বারোটা নাগাদ স্থানীয় কয়েকজন ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। তারপরই কোতোয়ালী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানেই যুবককে মৃত ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…