Special Article

Midnapore Municipality: ভোট আসে ভোট যায়, ভিক্ষাবৃত্তি করেই দিন কাটে ওদের! জেলা শহর মেদিনীপুরেই আছে সেই ‘নেই রাজ্য’

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: ভোট আসে ভোট যায়! আর, ভোট আসে বলেই নেতাদের দেখা মেলে। নাহলে, সারাবছর কেউ ওদের খোঁজ নেয়না। ওরা মেদিনীপুর পৌরসভার ৪ নং (চার নং) ওয়ার্ডের বামুনপাড়া (Medinipur Municipality)’র বাসিন্দা। নাম বামুনপাড়া হলেও, এই এলাকার প্রায় প্রত্যেক বাড়িতেই দু’একজন করে কুষ্ঠরোগী রয়েছেন! তাই, এলাকাটি কুষ্ঠ কলোনী নামেই পরিচিত। চরম দারিদ্র্য আর অসুস্থতার জন্য, ভিক্ষাবৃত্তির উপর নির্ভর করেই সংসার চালান এই এলাকার প্রায় প্রতিটি পরিবারের সদস্যরা। এমনকি, রেশন কার্ড না থাকায়, বিনামূল্যে রেশনটুকুও পান না অনেকেই। বাড়ি থেকে অনেকদূরে জলের কল। ঘর বলতে বাঁশ আর ত্রিপল দিয়ে ঘেরা মাথা গোঁজার একটু স্থান! এমনই ‘নেই রাজ্য’ অবস্থান করছে জেলা শহর মেদিনীপুরের তাঁতিগেড়িয়ার কাছেই। বাসিন্দাদের কেউ বলছেন, “ভোট দিয়ে কি হবে, সারাবছর আমাদের কেউ দেখেনা”, কেউ আবার বলছেন, “আমাদের যে বাড়ি করে দেবে, তাকেই ভোট দেবো।”

নেই রাজ্য :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

নানা সমস্যায় জর্জরিত এই এলাকার মানুষজন। প্রাকৃতিক বিপর্যয়কে সঙ্গে নিয়ে এবং অর্ধাহারে-অনাহারে দিন কাটে তাঁদের। ভিক্ষা করা ছাড়া কজের সুযোগ নেই! নেই সামান্য সরকারি সুযোগ-সুবিধা। অথচ, ওঁরাও প্রতিবছর ভোট দেন। জনপ্রতিনিধি নির্বাচন করেন। আর, সারা বছর ধরে সেই জনপ্রতিনিধিরা ওঁদের ভুলে যান। মনে অবশ্য পড়ে! শুধু ভোটের সময়। এলাকা জুড়ে শোভা পাচ্ছে, জোড়া ফুল, পদ্মফুল আর কাস্তে হাতুড়ির পতাকা আর পোস্টার! ভোট চাইতে আসছেন সব দলের জনপ্রতিনিধিরাই। কিন্তু, শহর মেদিনীপুরের তাঁতিগেড়িয়ার একপ্রান্তে অবস্থিত বামুনপাড়ার এই ৪৫ থেকে ৫০-টি পরিবার এবার যারপরনাই ক্ষুব্ধ! শর্মা সান্তা নামে এই এলাকার এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে রেশন কার্ড নেই। বহুবার আবেদন করা হলেও সমস্যা মেটেনি। তাই ভিক্ষা করে দিন কাটাতে হয়। আমাদের হাতে-পায়ের তেমন জোর নেই৷ জলের কল বহুদূরে। সেখান থেকে জল আনতে কষ্ট হয়৷ আমাদের সমস্যা না মিটলে ভোট দিতে যাব না।” প্রবীণা অমিতা রাণা বলেন, “কিচ্ছু পাইনি আমরা, কিচ্ছু না! ঘরদোর নেই, ভিক্ষা করে দিন চলে। যে আমাদের ঘর করে দেবে, তাকেই ভোট দেব।”

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago