Weather Update

Weather: মেদিনীপুর-খড়্গপুরের আকাশ জুড়ে ঘন কালো মেঘ! রবিবাসরীয় প্রচারের দফারফা করতে পারে নাছোড়বান্দা বৃষ্টি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে, আজ, দেশের প্রায় ১০-টি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে, পশ্চিমী ঝঞ্জা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও আজ সারাদিন এবং আগামীকাল (২১ ফেব্রুয়ারি) সকাল অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, সোমবার দুপুরের পর থেকেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। রবিবার ভোর থেকেই কালো মেঘের ঘনঘটা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম কলকাতা-সহ সারা রাজ্যেই। যদিও, বৃষ্টি শুরু হয়নি এখনও। তবে, হাওয়া অফিস জানিয়েছে, এদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ফলে, রবিবাসরীয় প্রচারের একপ্রকার দফারফা হতে পারে মেদিনীপুর, খড়্গপুর, এগরা, কাঁথি সহ বিভিন্ন পুরসভার প্রার্থীদের! এদিকে, ২৭ ফেব্রুয়ারি (রবিবার) ভোটের আগে এটাই শেষ রবিবার, ফলে আকাশের মতোই দুঃশ্চিন্তার কালো মেঘ প্রার্থীদের কাপালে।

মেদিনীপুর শহরে প্রচারে জুন মালিয়া :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে দুই বঙ্গেই বৃষ্টিপাত শুরু হবে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাদবাকি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ ক্ষেত্রেও কালিম্পং এবং দার্জিলিঙে বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতের কারণ একটি বিপরীত ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরের উপর থেকে আসা জলীয় বাষ্প। মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে, ইতিমধ্যে রাজ্য থেকে প্রায় বিদায় নিয়ে ফেলেছে শীত। রবিবার ও সোমবারের পর তা পুরোপুরি বিদায় নিতে চলেছে। মঙ্গলবার থেকেই পাকাপাকিভাবে বসন্তের গান শোনা যাবে! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েকদিনে দিনের বেলার তাপমাত্রা ছুঁয়েছিল প্রায় ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে, রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১২-১৩ ডিগ্রিতে। মঙ্গলবার থেকে এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। কারণ, আর শীত নয়, এবার সত্যিই “বসন্ত এসে গেছে”! যদিও সেই একঘেয়ে, বিরক্তিকর, নাছোড়বান্দা, অকাল বৃষ্টি দিয়েই শীতের বিদায় আর বসন্তের সূচনা নিশ্চিত হল।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago