Midnapore

Marathon: লাদাখ ম্যারাথনে প্রথম স্থান অধিকার করলেন মেদিনীপুরের শ্যামাপদ, দেওয়া হল সংবর্ধনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: লাদাখ ম্যারাথনে প্রথম স্থান অধিকার করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের শ্যামাপদ দাস। ১১,১৫৫ ফুট উচ্চতায় সমস্ত প্রাকৃতিক বাধা ও প্রতিকূলতা-কে জয় করে চ্যাম্পিয়ন হয়েছেন বছর ৫০-এর শ্যামাপদ। উল্লেখ্য যে, এই ম্যারাথনে অংশ নেওয়াই ছিল সমুদ্র উপকূলীয় এলাকায় থাকা শ্যামাপদ দাসের কাছে চ্যালেঞ্জের। সঙ্গে ছিল আর্থিক বাধাও। মেদিনীপুর শহরের বিভিন্ন ক্লাব, সংগঠন এবং ব্যবসায়ীদের সহায়তায় সেই সমস্ত বাধা অতিক্রম করে লাদাখে পৌঁছেছিলেন পেশায় এনভিএফ কর্মী শ্যামাপদ। সারা পৃথিবীর ২০ টি দেশের ২ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। ৩ ঘন্টা ২১ মিনিটে ৪২ কিলোমিটার দৌড়ে সকলকে পিছনে ফেলে দেন ‘মেদিনীপুরের গর্ব’ শ্যামাপদ।

শ্যামাপদের ম্যারাথন জয় :

তাঁর এই সাফল্যে খুশি সকলে আপামর মেদিনীপুর বাসী। স্বর্ণ পদক সহ নগদ ২০ হাজার টাকার পাশাপাশি বহু উপহার পেয়েছেন শ্যামাপদ। তাঁকে এই ম্যারাথনে অংশগ্রহণের জন্য উৎসাহ জুগিয়েছিলেন মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাবের তপন ভকত, নন্দ ভকত, শান্তনু চক্রবর্তী প্রমুখ। শুক্রবার রাতে ক্লাবে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় ক্লাবের তরফ। এদিন, সম্প্রতি একটি ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া মহিলা ফুটবল দলকেও সংবর্ধনা দেওয়া হয়।

ক্লাবের সদস্যদের সঙ্গে শ্যামাপদ:

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago