Midnapore

Midnapore: বাল্যবিবাহ রুখে দেওয়ার ‘শপথ’ নিয়ে পথে শালবনীর ছাত্রী ও শিক্ষিকারা! কর্মশালা প্রত্যন্ত গ্রামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: কন্যাশ্রী, রূপশ্রী-র মতো একাধিক প্রকল্পের পরও ‘বাল্যবিবাহ’ আর নাবালিকাদের গর্ভধারণ এক বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসনের কাছে। তবে, এই ধরনের সামাজিক ব্যাধি রুখে দিতে তৎপর প্রশাসন। এলাকায় এলাকায় চলছে সচেতনতামূলক নানা কর্মসূচি। এবার, বাল্যবিবাহ প্রতিরোধের লড়াইতে সামিল হল শালবনীর JSW সিমেন্ট কর্তৃপক্ষও। ব্লক প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হল JSW সিমেন্ট কর্তৃপক্ষের তরফে। গত সপ্তাহে অনুষ্ঠিত এই র‌্যালি বা শোভাযাত্রাতে অংশ নিয়েছিলেন শালবনীর নিচু মঞ্জরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা।

ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক র‌্যালি:

বিজ্ঞাপন (Advertisement):

এছাড়াও, JSW সিমেন্ট কর্তৃপক্ষের উদ্যোগে শালবনীর প্রত্যন্ত পালইবনী গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা দিয়ে একটি কর্মশালারও আয়োজন করা হয় গত সপ্তাহে। এই কর্মশালাতে বাল্যবিবাহ ছাড়াও শিশু পাচার, শিশু ও নাবালিকাদের উপর যৌন নির্যাতন প্রভৃতি বিষয়ের উপরও আলোকপাত করা হয়। গ্রামের মহিলা, ছাত্রীদের এই সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলি বুঝিয়ে বলা হয়। সেই সঙ্গে এই ধরনের সামাজিক ব্যাধী রখতে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান জানান শালবনীর বিডিও রোমান মন্ডল। এই দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন JSW- র সিএসআর হেড অতনু চ্যাটার্জি, শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক জয়ন্ত সিংহ, শালবনী ব্লকের BWO চন্দন রজক, সিডিপিও পার্থ ঘোষাল, চ্যাপলিন ক্লাবের জেলা আহ্বায়ক মলয় সামন্ত, কাউন্সিলর দোয়েল সাঁই, মৌসুমী কর প্রমুখ।

কর্মশালা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago