Midnapore

Midnapore: মাতৃশক্তির বন্দনা করে সুজয়ের ‘শপথ’! প্রথম দিনই ছক্কা হাঁকালেন মেদিনীপুরের বিধায়ক; ‘যানজট-মুক্ত’ শহরের প্রতিশ্রুতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: উপনির্বাচনে ‘বিজয়ী’ বাংলার নবনির্বাচিত ৬ জন বিধায়ক ‘শপথ’ নিলেন সোমবার (২ ডিসেম্বর)। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং স্পিকারের উপস্থিতিতে রাজ্য বিধানসভায় শপথ নিয়েছেন তাঁরা। বিধায়ক পদে শপথ নিয়েছেন মেদনীপুরের সুজয় হাজরাও। আর ‘শপথ’ নেওয়ার আগেই কার্যত ছক্কা হাঁকিয়েছেন মেদিনীপুরের ‘ঘরের ছেলে’ সুজয়! রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের কাছ থেকে ২-৩ মিনিট সময় চেয়ে নিয়ে, মাতৃশক্তির বন্দনা করেছেন তিনি। গর্ভধারিনী মায়ের সাথে সাথেই, ‘বাংলার মা’ সম্বোধন করে প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও!

বিধানসভার বাইরে সুজয় হাজরা, দীনেন রায় সহ অন্যান্যরা:

আবেদন:

স্বয়ং মুখ্যমন্ত্রী সহ বিধানসভার সকল সদস্যকেই চমৎকৃত করে সুজয় বলেন, “আমি রাজ্যপাল মহাশয়ের কাছে ২ মিনিট সময় চেয়ে নিয়েছি, আমার দুই মাকে প্রণাম জানানোর জন্য। আমি বাড়ি থেকে বেরিয়েছি আমার গর্ভধারিণী মাকে প্রণাম জানিয়ে। যে মা আমাকে বড় করে তুলেছেন, হাঁটতে শিখিয়েছেন, মানুষ হতে শিখিয়েছেন, এই হাউস থেকে তাঁকে আরও একবার প্রণাম জানাই। আর প্রণাম জানাই তাঁকে, যাঁর জন্য আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। প্রণাম জানাই বাংলার সেই মাকে, আমাদের প্রিয় ‘দিদি’, বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে; গত সাড়ে তিন মাস ধরে যাঁকে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয়েছে! বাংলার মানুষ, মেদিনীপুরের মানুষ সেই ব্যঙ্গ বিদ্রুপের জবাব দিয়েছেন আমাকে জিতিয়ে। জয় বাংলা!” স্বাভাবিকভাবেই সুজয়ের এই আবেগি-ভাষণে হাততালিতে ফেটে পড়ে প্রায় গোটা বিধানসভা। এরপরই, ‘শপথবাক্য’ পাঠ করা শুরু করেন মেদনীপুরের নবনির্বাচিত বিধায়ক সুজয় হাজরা।

সস্ত্রীক সুজয় হাজরা:

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, সোমবার সাত সকালেই স্ত্রী মৌসুমী হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে কলকাতা উড়ে গিয়েছিলেন সুজয়। গোটা প্রচার পর্বের মতোই তাঁর প্রথম বিধানসভা যাত্রাতেও সঙ্গী হয়েছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান দীনেন রায়। এছাড়াও ছিলেন, খড়্গপুরের পৌরপ্রধান কল্যাণী ঘোষ, শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, জেলা ও শহর মহিলা তৃণমূলের সভানেত্রী মামণি মাণ্ডি ও মৌ রায়, জেলা পরিষদের সদস্যা শ্রাবন্তী মন্ডল, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গোপাল খাটুয়া, শ্রমিক নেতা চঞ্চল দত্ত, ছাত্রনেতা আমার প্রসেনজিৎ বেরা, আরবাজ হোসেন সহ অনেকেই। কলকাতা থেকে ফিরে সোমবার রাতে সুজয় জানিয়েছেন, “অসাধারণ অভিজ্ঞতা। দায়িত্ব অনেক বেড়ে গেল। প্রাথমিক কাজ হবে শহর মেদিনীপুরকে যানজট মুক্ত করা। এ জন্য সকলের সহযোগিতা লাগবে।” প্রসঙ্গত উল্লেখ্য, জেলা শহর মেদিনীপুরে বৈধ-অবৈধ মিলিয়ে এখন প্রায় ৮-১০ হাজার টোটো চলে। এর মধ্যে গ্রাম থেকে টোটো আসে প্রায় ৫-৬ হাজার! এক্ষেত্রে কি পদক্ষেপ করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক।

সুজয়ের শপথ (ছবি সৌজন্যে: এবিপি আনন্দ):

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago