IIT KHARAGPUR

IIT Kharagpur: বছরে ২ কোটি টাকার চাকরি পেলেন IIT খড়্গপুরের পড়ুয়া! ২ দিনেই প্লেসমেন্ট ৮০০ জনের, কোটি টাকার চাকরি জুটল অনেকেরই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ ডিসেম্বর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ইতিহাসে এর আগে বছরে সর্ব্বোচ্চ দেড় কোটি টাকা বেতনের চাকরি হয়েছে। এবার সেই রেকর্ডও ভেঙে গেল! ২০২৪-‘২৫ শিক্ষাবর্ষের ‘প্লেসমেন্ট সাকসেস’-এ বছরে সর্বোচ্চ ২ কোটি ১৪ লক্ষ (2.14 Cr) টাকার চাকরির প্রস্তাব (অফার) পেলেন একজন পড়ুয়া। ১ ও ২ ডিসেম্বর (২০২৪) দু’দিনে ৮০০-র বেশি পড়ুয়া চাকরির অফার পেয়েছেন। এর মধ্যে, আন্তর্জাতিক সংস্থায় চাকরির (International Offers) অফার পেয়েছেন ১৩ জন। বছরে ১ কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছেন ৯ জন।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

এই দু’দিনে সফটওয়্যার, অ্যানালিটিক্যাল, ফিন্যান্স, ব্যাঙ্কিং, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ের উপর চাকরি হয়েছে বলে জানানো হয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের তরফে। চাকরি হয়েছে গুগল (Google), মাইক্রোসফট (Microsoft), অ্যাপেল (Apple), ক্যাপিটাল ওয়ান, গ্রাভিয়ান, অপ্টিভন, ফ্লিপকার্ট, আমেরিকান এক্সপ্রেস, মেশো , মাস্টারকার্ডের মতো বিশ্বের নামকরা বহুজাতিক সংস্থাগুলিতে। আইআইটি খড়্গপুরের ডিরেক্টর ভি কে তেওয়ারি জানান, “যেখানে কর্মসংস্থানের হার কমছে, সেখানে আইআইটি খড়্গপুরের নিজেদের মান ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। বছরে দুবার একাডেমিক – ইন্ডাস্ট্রি কনক্লেভ অনুষ্ঠিত হয়।”

আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) নিজস্ব ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে। এর দায়িত্বে থাকা অধ্যাপক রাজীব মাইতি বলেন, “তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি লক্ষ্য স্থির করে দেওয়া হয়। তাঁদের সামনে অনেকগুলো সুযোগ (অপশন) রাখা হয়; যাতে তাঁরা সহজেই তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা করার সুযোগ পান। অনেকে আছেন যাঁরা পড়াশুনা নিয়েই থাকতে চান। তাঁদের কেও গবেষক, কেউ বিজ্ঞানী, কেউ অধ্যাপক হবেন। কেউ আবার চাকরি নিয়ে বিদেশে যাবেন। আইআইটি’র মুখ উজ্জ্বল করবেন।”

আবেদন:

আপডেট: টানা তিনদিন (১-৩ ডিসেম্বর) ধরে চলা এই ক্যাম্পাসিং-এ ১০০০-র বেশি পড়ুয়া দেশ-বিদেশের নামিদামি বহুজাতিক সংস্থায় চাকরির প্রস্তাব (অফার) পেয়েছেন বলে আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন। এর মধ্যে আন্তর্জাতিক সংস্থায় চাকরির প্রস্তাব পেয়েছেন ২০ জন।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago