Midnapore

Midnapore: শরৎপল্লীতে শিক্ষিকার হার ছিনতাই করে পাটনাবাজারে বিক্রি! কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল মেদিনীপুরের কোতোয়ালী থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: হার ছিনতাইয়ের কিছুক্ষণের মধ্যেই তা গলিয়ে বিক্রিও করে দিয়েছিল দুষ্কৃতীরা। তবে, শেষ রক্ষা হলনা! কয়েক ঘণ্টার মধ্যে ওই গলানো সোনা উদ্ধার করল জেলা শহর মেদিনীপুরের কোতোয়ালী থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতী সহ ওই সোনা কারবারীকেও। এলাকার সিসিটিভি ফুটেজ দেখেই দ্রুততার সঙ্গে কোতোয়ালী থানার পুলিশ বাহিনী এই অপারেশনে সাফল্য পায় বলে মনে করা হচ্ছে। পুলিশ এবং ওই শিক্ষিকার মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৫-টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের শরৎপল্লী এলাকার বাসিন্দা, শিক্ষিকা কাকলি দে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎই শরৎপল্লীর এক নির্জন রাস্তায় ওই শিক্ষিকার গলা থেকে সোনার হার ছিনতাই করে দৌড় দেয় এক দুষ্কৃতী। এরপর, পাশের গলিতে দাঁড়িয়ে থাকা তার অপর সঙ্গীর বাইকে চেপে দ্রুত উধাও হয়ে যায়।

রাজু সাউ (বাম দিকে), বরুণ ও তার সঙ্গী:

এদিকে, শিক্ষিকার চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তাঁরাই ওই শিক্ষিকাকে পরামর্শ দেন, অবিলম্বে কোতোয়ালী থানায় যাওয়ার জন্য। এরপর ফোন করে তাঁর বাবাকে ডাকেন শিক্ষিকা। দ্রুত তাঁরা থানায় পৌঁছে পুলিশকে পুরো বিষয়টি জানান। সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে যায় টাউন বাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযানে নামেন তাঁরা। রাত্রি ৯-টা নাগাদ পাটনাবাজার থেকে গলিত অবস্থায় ওই সোনার হার উদ্ধার করা হয়। সোনার কারিগর রাজু সাউকে জিজ্ঞাসাবাদ করে পাটনাবাজার দক্ষিণপাড়ার বাসিন্দা তথা ছিনতাইকারী বরুণ হাঁসদা ও তার সঙ্গীকেও গ্রেফতার করা হয় রাতেই। বছর ২০-২৫’র এই দুই দুষ্কৃতী দক্ষিণপাড়া এলাকারই বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে। পাটনাবাজারের সোনার কারিগর রাজুকেও গ্রেফতার করে পুলিশ। রাজুর দাবি, “বিকেল পাঁচটা নাগাদ বরুণ আমার বাড়িতে গিয়েছিল। কিন্তু, দু’বার ওকে ফিরিয়ে দিলেও, তৃতীয়বার এসে বলে- মেয়ের শরীর খারাপ, টাকার প্রয়োজন! তারপরই, আমি ওই সোনা গলিয়ে, তা বিক্রি করে ৪৫ হাজার টাকা দিয়েছিলাম।” তাঁর আফসোস, “একই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিনের পরিচিত যুবক বলেই ওকে বিশ্বাস করেছিলাম। ওটাই ভুল হয়ে গেছে!” ওই শিক্ষিকা ও তাঁর পরিবারের তরফে কোতোয়ালী থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ধৃত তিনজনকেই আজ মেদিনীপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago