Kharagpur

Kharagpur: মুম্বইয়ে যৌনকর্মী খুনের ঘটনায় খড়্গপুর স্টেশনে গ্রেপ্তার যুবক! ক্যামেরার সামনে নিজেই জানাল খুনের ‘কারণ’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৪ নভেম্বর: মুম্বইয়ের এক যৌনকর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশনে। বৃহস্পতিবার বিকেলে গীতাঞ্জলি এক্সপ্রেস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ই খড়্গপুর স্টেশনের ৭নং প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেফতার করে রেল শহর। ধৃতের নাম আকাশ কুমার মালিক। ওড়িশার বালেশ্বরের বাসিন্দা সে। শুক্রবার ধৃত আকাশ মালিক-কে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যায় সেই রাজ্যের পুলিশ। এদিকে, ক্যামেরার সামনে অকপটে খুনের কথা স্বীকার করে নিয়েছে আকাশ। তার দাবি, প্রথমে ওই যৌনকর্মী তার গালে থাপ্পড় মারে। সেই রাগেই সামনে থাকা শিলের নোড়া দিয়ে তাঁর (ওই যৌনকর্মীর) মাথায়, মুখে আঘাত করে আকাশ! আর তাতেই মৃত্যু হয় মহিলার।

খড়্গপুর স্টেশনে :

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর রাতে মুম্বইয়ের ভিবান্দী (Bhiwandi) এলাকায় এক যৌনকর্মীর সঙ্গে দর কষাকষির সময় কথা-কাটকাটি হতেই সামনে থাকা নোড়া দিয়ে তাঁর মাথায় জোরে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যৌনকর্মীর। এরপরই তদন্তে নামে মুম্বই পুলিশ। বিপদ বুঝতে পেরেই ২২ নভেম্বর ভোরে মুম্বইয়ের দাদরা স্টেশন থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে আকাশ। তবে, মুম্বই পুলিশের কাছে তার আগেই এই খবর পৌঁছে যায়। তাঁরা যোগাযোগ করে রাখেন খড়্গপুর রেল পুলিশের সঙ্গে। ফলে, বৃহস্পতিবার অর্থাৎ ২৩ নভেম্বর বিকেল ৩-টা নাগাদ গীতাঞ্জলি এক্সপ্রেস খড়্গপুর স্টেশনে পৌঁছনোর সাথে সাথেই তৎপর হয় রেল পুলিশ ও মুম্বই পুলিশ। আকাশ ৭নং প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ই তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। শুক্রবার তাকে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হয়। তার আগে খড়্গপুর স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আকাশ জানায়, সে মুম্বইয়ের ভিবান্দি এলাকায় একটি মন্দিরে কাজ করত! কথা-কাটাকাটির সময় ওই যৌনকর্মী তাকে থাপ্পড় মারায়, সে নোড়া দিয়ে পাল্টা আঘাত করে। তাতেই মৃত্যু হয় ওই যৌনকর্মীর।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago