Midnapore

Midnapore: ঐতিহ্যবাহী ‘দশ মাইল দৌড় প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে, প্রথম স্থান অধিকার করল তরুণ সংঘের লোকেশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: নেতাজি জন্মজয়ন্তী মানেই ঐতিহাসিক শহর মেদিনীপুরের ‘দশ মাইল দৌড় প্রতিযোগিতা’! ঐতিহ্য বজায় রেখে মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের (The Midnapore Athletic Club) উদ্যোগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ‘দেশনায়ক’ সুভাষচন্দ্র বসু’র ১২৮-তম জন্মজয়ন্তীতে শহরে অনুষ্ঠিত হল ৫৯-তম দশ মাইল দৌড় প্রতিযোগিতা (59th Harendra Memorial 10 miles Road Race)। বরাবরের মতোই প্রতিযোগিতার সূচনা হয় ঐতিহাসিক কলেজ কলেজিয়েট মাঠ থেকে। আর এবার এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় সহ প্রথম দশের ৫-টি স্থানই ছিনিয়ে নিল মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার। প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে- উত্তরপ্রদেশের বাসিন্দা লোকেশ চৌধুরী এবং রঞ্জিত প্যাটেল।

লোকেশ চৌধুরী:

উল্লেখ্য যে, দু’জনই (লোকেশ ও রঞ্জিত) তরুণ সংঘের হয়ে প্রতিনিধিত্ব করেন এই প্রতিযোগিতায়। ১০ মাইল দূরত্ব অতিক্রম করতে তাঁদের সময় লাগে যথাক্রমে- ৪৭ মিনিট ৫৬ সেকেন্ড এবং ৪৮ মিনিট ১১ সেকেন্ড। তৃতীয় স্থান অধিকার করেন মেদিনীপুর শহরের বজরং ব্যায়ামাগারের হয়ে প্রতিনিধিত্বকারী আরিফ আলী (৪৮ মিনিট ৫১ সেকেন্ড)। এছাড়াও, তরুণ সংঘের হয়ে প্রতিনিধিত্ব করা জঙ্গলমহল ‘শালবনীর গর্ব’ অনুপম মাহাত এবার এই প্রতিযোগিতায় অষ্টম স্থান অধিকার করেছে। সময় লেগেছে ৫৩ মিনিট ৫২ সেকেন্ড। প্রথম দশের ৫-টি স্থানই ছিনিয়ে নিয়েছে তরুণ সংঘ ব্যায়ামাগার। ২টি করে স্থান দখল করেছে যথাক্রমে- বজরং ব্যায়ামাগার (তৃতীয় ও নবম) এবং ফাইভ স্টার অ্যাথলেটিক ক্লাব (সপ্তম ও দশম)।

সফলদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার ও ট্রফি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিধায়ক দীনেন রায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি, সিএবি প্রতিনিধি সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সমাজসেবী নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের তরফে জানানো হয়েছে, এবার বিভিন্ন রাজ্য থেকে মোট ১১৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে এবং জেলা পুলিশ ও প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, মেদিনীপুর কলেজ, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, সংবাদ মাধ্যম এবং শহরবাসীর সহযোগিতায় ৫৯-তম দশ মাইল দৌড় প্রতিযোগিতা সফল হয়েছে। (ছবি- অর্ণব দাস।)

মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠ থেকে সূচনা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago