Midnapore

Tradition: মেদিনীপুর শহরের ঐতিহ্যের ১০ মাইল দৌড় প্রতিযোগিতা আপাতত স্থগিত করা হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ জানুয়ারি:মেদিনীপুর শহরের অন্যতম ঐতিহ্যমণ্ডিত এক অনুষ্ঠান হল, ‘দেশনায়ক’ নেতাজি সুভাষচন্দ্র বসু’র জন্মদিন‌ উপলক্ষে আয়োজিত “১০ মাইল দৌড়” প্রতিযোগিতা। রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই দৌড় প্রতিযোগিতা-টিকে রীতিমতো উৎসবের রূপ দিতেন। সংক্রমণের কারণে এবার সেই প্রতিযোগিতা-টিকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। সুতরাং, নির্ধারিত ২৩ জানুয়ারি, এবার “১০ মাইল দৌড় প্রতিযোগিতা” হচ্ছেনা। রবিবার মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের তরফে সাংবাদিক বৈঠক করে এই খবর জানানো হয়। পরিস্থিতির উন্নতি হলে এই প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা :

প্রসঙ্গত, মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় এই বছর ৫৭ তম বর্ষে পদার্পণ করত এই প্রতিযোগিতা। কিন্তু, জেলাবাসী ও শহরবাসীর সুস্থতা কামনায় এবং অতিমারী’র দৌরাত্ম্যকে স্বীকার করে উদ্যোক্তারা এই হরেন্দ্র স্মৃতি ১০ মাইল দৌড় প্রতিযোগিতা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, “এই প্রতিযোগিতার কারণে যদি একজন প্রতিযোগীও সংক্রমিত হতেন, তা আমাদের কাছে দুঃখজনক হত। তাই সমস্ত আয়োজন সেরে রাখার পরেও, আমরা এই সংক্রমনের বাড়বাড়ন্তের আবহে তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এ নিয়ে জেলা ও শহরের সকল বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি। পরবর্তী দিনক্ষণ অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। আশা করছি সকলের সহযোগিতা পাব।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago