Recent

Medinipur: নিকুচি করেছে ভ্যাকসিনের, মাদুলিতেই সারছে করোনা! দাম মাত্র ১৫ হাজার, পুলিশ পৌঁছতেই উধাও মেদিনীপুরের ‘মাদুলিবাবা’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১৭ জানুয়ারি: “একচুয়ালি দাম অনেক বেশি। তবে যারা গরীব তাদের জন্য একটু কম দাম। ১৫ হাজার টাকা মাত্র! আপনার বাড়ির ছেলেকে যদি আপনি ভালোবাসেন, তার প্রাণ বাঁচানোর জন্য ১৫ হাজার টাকা খরচ করতে পারবেন না!” আপাতভাবে সহজ সরল এই স্বীকারোক্তি মনে হলেও, আদতে বেশ বড়সড় বুজরুকির ফাঁদ পেতে বসেছিলেন পূর্ব মেদিনীপুরের ‘মাদুলিবাবা’! হলদিয়ার সুতাহাটার সৈয়দ আবদুল কাদের নামে ওই ৭৭ বছর বয়সী ‘মাদুলিবাবা’ বেশ ভালোই ব্যবসা ফেঁদে বসেছিলেন। তাঁর দাবি, “অনেকের কাজ হয়েছে। বাড়িতে ঝুলিয়ে রাখলে বা গলায় পরলেই চলে যাবে করোনা ভাইরাস!” গ্রামের দরিদ্র, মুখ্য সুখ্যু মানুষগুলোকে এভাবেই বুঝিয়ে-সুজিয়ে চলছিল ব্যবসা। সোমবার সকালে এক সর্বভারতীয় চ্যানেলে এই খবর প্রকাশিত হওয়ার পরই আলোড়ন পড়ে যায়! গ্রামে পৌঁছয় ডাক্তার, স্থানীয় প্রশাসনের লোকজন এবং বিজ্ঞান মঞ্চের সদস্যরা। অবস্থা বেগতিক বুঝতে পারেন ‘মাদুলিবাবা’। তাই, কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছানোর আগেই ‘মাদুলি’ ফেলে পগারপার হয়েছেন তিনি। এই মুহূর্তে গ্রামে, বিজ্ঞান মঞ্চ ও পঞ্চায়েত সমিতির তরফে এই বুজরুকির বিরুদ্ধে জোর প্রচার চালানো হচ্ছে।

মাদুলিবাবা ও তাঁর মাদুলি :

প্রসঙ্গত, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে অব্যর্থ দাওয়াই ‘মাদুলি’, এই বিজ্ঞাপনী প্রচারকে সামনে রেখেই মাদুলি বিক্রি চলছিল হলদিয়ার সুতাহাটার গ্রামে গ্রামে। ‘গলায় মাদুলি ঝোলান আর করোনা ভালো করুন’ এটাই স্লোগান। আর এই স্লোগান রীতিমতো সাইন বোর্ডে লিখে, রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা চালাচ্ছিলেন সুতাহাটার সৈয়দ আবদুল কাদের। তিনি নিজে মুখেই দাবি করছিলেন, লোকজন আসছেন এবং তাঁর বাড়ি থেকে মাদুলি কিনে নিয়ে যাচ্ছেন। দাম মাত্র ১৫ হাজার। তবে, দরিদ্র মানুষদের জন্য আছে কনসেশন ব্যবস্থা! আদৌ কি সম্ভব? কি চলছে গ্রামে? নড়েচড়ে বসে বিজ্ঞান মঞ্চ থেকে স্থানীয় পঞ্চায়েত সমিতির লোকজন। চিকিৎসকদের বক্তব্য, “পুরোপুরি বুজরুকি! মাদুলি বাড়িতে ভাইরাস আনতে পারে, তবে বিদায় করতে পারে না!” একই বক্তব্য হলদিয়া বিজ্ঞান মঞ্চের। তাঁরা গ্রামজুড়ে প্রচার শুরু করেছেন। আর, সোমবার দুপুর নাগাদ গ্রামে পৌঁছে যায়, পুলিশের লোকজনও। ততক্ষণে অবশ্য, ‘মাদুলি’র ভরসা না করে, গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন মেদিনীপুরের বিখ্যাত এই ‘মাদুলিবাবা’!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago