Arrested

Paschim Medinipur: কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে! মোবাইল ছিনতাইয়ের তদন্তে নেমে রেলশহরের কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল খড়্গপুর টাউন থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: ডেলিভারি সংস্থার যুবক অবিনাশ শংকরের মোবাইল ছিনতাইয়ের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেলো খড়্গপুর টাউন থানা। গ্রেফতার করা হলো শহরের কুখ্যাত দুষ্কৃতী, ছিনতাইবাজ ও মাদক পাচারকারী রাহুল শর্মা ওরফে শের খাঁ-কে। বছর ২০’র রাহুল শর্মা শের খাঁ নামেই দাপিয়ে বেড়াত শহরে। এর আগে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় জেল খেটেছে। সম্প্রতি, জেল থেকে বেরিয়ে মাদকচক্রের সঙ্গেও জড়িত হয়ে যায়। যুবকের মোবাইল ছিনতাই কাণ্ডেও সেই প্রধান ষড়যন্ত্রকারী বলে জানা যায়! শনিবার (১৫ জানুয়ারি) রাতে খড়্গপুরে টাউন থানার পুলিশ অভিযানে নেমে মালঞ্চার হারা কারখানার পেছন থেকে নিষিদ্ধ মাদকসহ শের খাঁ-কে গ্রেফতার করে। এনডিপিএস ধারায় গ্রেফতার করে, রবিবার তাকে আদালতে তোলা হয়।

নিষিদ্ধ মাদক:

প্রসঙ্গত, শুক্রবার (১৪ জানুয়ারি) রাত্রি সাড়ে ন’টা নাগাদ গোলবাজার ওভার ব্রিজ থেকে জোম্যাটো ডেলিভারি সংস্থার যুবক অবিনাশ শংকরের মোবাইল ছিনতাই হয়ে যায়। খড়্গপুর শহরের আরেক যুবক স্যামুয়েলের দুঃসাহসিকতা খরিদা থেকে নিজের স্কুটি সমেত ‘নাবালাক’ (১৬ বছর) অপরাধী বি. অখিল-কে গ্রেফতার করা হয়। সেই সময়ই খরিদা ফাঁড়ির পুলিশ-কে প্রত্যক্ষদর্শীরা জানায় আরও দুই কুখ্যাত ছিনতাইবাজ স্কুটিতে ছিল! তারা অখিলকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। জেরা করলে অখিল ও তাই বলে। তাকে শের খাঁ এবং রাজ নামে দুই দুষ্কৃতী ফাঁসিয়েছে! এরপর, শনিবার সন্ধ্যায় স্যামুয়েলকে পুরস্কৃত করার পরই খড়্গপুর টাউন থানার নেতৃত্বে বিশাল অভিযান শুরু হয়। নিষিদ্ধ মাদক সহ কুখ্যাত দুষ্কৃতী রাহুল শর্মা ওরফে শের খাঁ-কে গ্রেফতার করা হয়। তবে, রাজ নামে আরেক দুষ্কৃতী ভিন রাজ্যে পালিয়ে গেছে শের খাঁ দাবি করেছে! তবে, তার খোঁজেও তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার শের খাঁ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago