Midnapore

Medinipur: ‘জাতীয় সড়ক, ট্রেন আটকে কোনও কর্মসূচি নয়!’ হাইকোর্টের নির্দেশের পরই খেমাশুলির কর্মসূচি বাতিল করল আদিবাসী সংগঠন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: “জাতীয় সড়ক ও ট্রেন আটকে কোন কর্মসূচি নয়।” মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে এমনই নির্দেশ আসার পর বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে নিজেদের কর্মসূচি বাতিলের কথা ঘোষণা করলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব। বুধবার বিকেলে মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে চৌরঙ্গী এলাকায় একটি সাংবাদিক বৈঠক করে সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়, মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান রেখে তাঁদের পূর্ব নির্ধারিত, ২০ ডিসেম্বরের কর্মসূচি বাতিল করা হলো। এই বিষয়ে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন আগামী ৩১ ডিসেম্বর।

ভারত জাকাত মাঝি পারগানা মহলের সাংবাদিক বৈঠক:

Advertisement (বিজ্ঞাপন):

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সাঁওতালি শিক্ষা পর্ষদ গঠন, সাঁওতালী শিক্ষার জন্য পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মনিটরিং কমিটি গঠন, আদিবাসী এলাকায় পঞ্চম তপশিলি চালু- প্রভৃতি দাবিতে আগামী ২০ ডিসেম্বর খড়্গপুর গ্রামীণের খেমাশুলিতে ৬নং জাতীয় সড়ক অবরোধ এবং রেল রোকো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল ভারত জাকাত মাঝি পারগানা মহলের তরফে। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে জনৈক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। আর সেই মামলার শুনানিতেই মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কোনভাবেই ট্রেন ও জাতীয় সড়ক অবরোধ করে কর্মসূচি করা চলবে না! সেই সঙ্গে ওই সংগঠনের দাবিগুলি নিয়ে সরকার পক্ষকে অবিলম্বে বৈঠকে বসার নির্দেশও দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ। আর তারপরই বুধবার বিকেলে খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গীতে একটি সাংবাদিক বৈঠক ডেকে নিজেদের কর্মসূচি বাতিলের কথা ঘোষণা করেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা পারগানা মনোরঞ্জন মুর্মু সহ অন্যান্যরা।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago