শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: রমরমিয়ে চলছিল নিষিদ্ধ গাঁজার চাষ। বাড়ির উঠোন হোক বা সংলগ্ন জমি, সর্বত্রই গাঁজা গাছ! নিয়ম-নীতি উপেক্ষা করেই গ্রামবাসীরা লাউ মাচা, লঙ্কা গাছ, বেগুন গাছের ফাঁকেই গাঁজা চাষ করে চলেছিলেন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের একাধিক গ্রামে অভিযান চালায় সবং থানার পুলিশ। নষ্ট করে দেওয়া হয় চাষ করা লক্ষ লক্ষ টাকার গাঁজা।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সবং থানার অন্তর্গত মোহাড় অঞ্চলের বাসুলিয়া ও দুবরাজপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই সবংয়ের মোহাড় অঞ্চলের ওই সমস্ত এলাকায় বিভিন্ন এলাকায় নিষিদ্ধ গাঁজা চাষ করা হচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার গ্রামগুলিতে অভিযান চালায় পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…