Midnapore News

Midnapore: মেদিনীপুর শহরের ব্যস্ততম রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা! ঘটনার তদন্ত শুরু করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: খোদ জেলা শহর মেদিনীপুরের ব্যস্ততম রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা! রবিবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা। সঙ্গে থাকা তার সহকর্মী মহিলা ও অল্পবিস্তর আহত হলেন। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অরবিন্দ স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় (ডঃ আশিস আচার্যর চেম্বারের সামনে) এই ঘটনাটি ঘটে। আহত দুই মহিলাকে মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর জখম ওই মহিলা চিকিৎসাধীন আছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

ঘটনাস্থলে পুলিশ:

জানা যায়, বছর ৪০’র ওই মহিলার বাড়ি মেদিনীপুর শহরের বড়বাজার সংলগ্ন এলাকায়। শহরের এক চিকিৎসকের চেম্বারে তিনি সহকারী হিসাবে কাজ করেন। তাঁর সঙ্গে থাকা অপর মহিলাও (বক্সীবাজারের বাসিন্দা) সেখানেই কাজ করেন। মহিলার দাবি, রবিবার রাত্রি ৯টা ১৫ নাগাদ শহরের রবীন্দ্রনগরেরই অন্য প্রান্ত থেকে তিনি ও তাঁর সহকর্মী হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ দুই যুবক স্কুটি করে এসে তাঁর গায়ে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। তাঁর পিঠে ও দুই হাতে সরাসরি অ্যাসিড গিয়ে লাগে। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সামান্য আহত হন তাঁর সঙ্গে থাকা সহকর্মীও। ঘটনাস্থলের সামনেই তৃণমূল কার্যালয়ে ছিলেন কর্মীরা। তাঁর তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মহিলা। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই মহিলার স্বামী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে এদিন রাত্রি দশটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে জানান। তিনি এও জানান, “আমাদেরই এক প্রতিবেশী যুবক এই কাণ্ড ঘটিয়েছে! ওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।” যদিও, পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালী থানার আইসি আতিবুর রহমান সহ পুলিশ আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন।

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 day ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 week ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 week ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

4 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

4 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

4 weeks ago