Movement

Paschim Medinipur: “জেলে যাওয়ার আগে পর্যন্ত টিকে থাকতে পারবেন তো!” ডেবরায় কয়েক হাজার কৃষকের অক্সিজেনে চাঙ্গা CPIM জেলা সম্পাদকের হুঙ্কার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে:“নেতারা জেলে যাচ্ছেন, আধিকারিকরা জেলে যাচ্ছেন! কিন্তু, জেলে যাওয়ার আগে অবধি আপনারা টিকে থাকতে পারবেন তো? চোখ খুলে দেখুন, শ্রীলংকার দুর্নীতিগ্রস্ত প্রশাসকদের কি অবস্থা হয়েছে জনগণের তাড়া খেয়ে! আপনাদের অবস্থাও যাতে সে রকম না হয়, সেই ব্যবস্থা করুন।” সোমবার ডেবরার বিএলআরও (BL & LRO) অফিস অভিযানে গিয়ে, এমনটাই হুমকি দিয়েছেন সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। সুশান্ত সহ কৃষক সভার নেতৃত্বরা এদিন কয়েক হাজার (প্রায় ৪-৫ হাজার) ভূমিহীন কৃষকদের সঙ্গে নিয়ে মিছিল করেন। তারপর, বিএলআরও অফিসের সামনে জমায়েত করেন। দাবি, দু’বছর আগে যে ৩২০০ কৃষকের পাট্টার জন্য আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল, তা এখনও হয়নি; অবিলম্বে সেই ব্যবস্থা করতে হবে। এরপরই, ঘেরাও করা হয় বিএলআরও অফিস। বিশাল পুলিশবাহিনী অবশ্য আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছিল অফিস চত্বর।‌ তবে, সিপিআইএম-এর কৃষক সভার নেতৃত্বে এই বিশাল মিছিল দেখে ঘাবড়ে যায় পুলিশও। বাইরে তখন সিপিআইএমের জেলা সম্পাদকের হুমকির ঢেউ আছড়ে পড়ছে! শেষমেশ, কয়েকজন কৃষক প্রতিনিধির সাথে কথা বলেন আধিকারিকরা।‌ আশ্বাস দেওয়া হয় পাট্টার বিষয়ে।

ডেবরায় মিছিল:

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের যে সকল ভূমিহীন কৃষক, মজুর, অসহায় মানুষ দীর্ঘদিন ধরে ক্যানেল পাড়ে, খালের ধারে, খাস জমিতে বসবাস করে আছেন, তাঁদের পাট্টার জন্য দু’বছর আগে আবেদনপত্র জমা নেওয়া হয়, তবে কাজের কাজ কিছুই হয়না! উপরন্তু, ওই সকল কৃষক, খেটে খাওয়া মানুষের কাছে নাকি পাট্টার জন্য টাকা চাওয়া হত। তাই, সিপিআইএম- এর কৃষক সভার নেতৃত্বে এদিন বিএলআরও অফিসে অভিযান চালানো হয় নির্দিষ্ট দাবির ভিত্তিতে। অফিসের বাইরে দাঁড়িয়ে সুশান্ত ঘোষ হুমকি দেন, “দু’বছর আগে আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল। অথচ, আজও পাট্টা পায়নি এই সমস্ত কৃষকরা। উল্টে অফিস থেকে ফোন করে তাঁদের কাছে টাকা চাওয়া হচ্ছে! আজকেই পাট্টার ব্যবস্থা করুন। নাহলে লাগাতার আন্দোলন চলবে।” পরে অবশ্য কৃষক প্রতিনিধিদের জানানো হয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই সমস্ত নথি পত্র যাচাই করে কৃষকদের পাট্টা বিলির কাজ শুরু করা হবে।

অফিস ঘেরাও:

সিপিআইএম জেলা সম্পাদক সুশান্ত ঘোষ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago