Recent

West Midnapore: পূর্বপুরুষ ঠাঁয় দিয়েছিল, বর্তমান প্রজন্ম রাজি নয়! আদালতের নির্দেশে ভাঙল অশীতিপর বৃদ্ধার বাড়ি, পাশে পশ্চিম মেদিনীপুরের পৌরসভা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: পূর্ব পুরুষেরা তাঁদের জায়গাতেই থাকতে দিয়েছিলেন। বাড়ি তৈরি করে সেখানেই কয়েক দশক ধরে বাস করছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার হাটপাড়া এলাকার যামিনী বালা মণ্ডল। তবে, বর্তমান প্রজন্মের তারক বাহাদুর নিজেদের জায়গা ফেরত পেতে চেয়েছিলেন। অসহায় বৃদ্ধা এই বয়সে আর নিজের বাড়ি ছেড়ে যেতে চাননি! তারপরই আদালতের শরণাপন্ন হন তারক বাহাদুর। আদালতের রায় তাঁর পক্ষেই যায়। সোমবার দুপুরে বাড়ি ভাঙা হয় অশীতিপর বৃদ্ধা যামিনী বালা মণ্ডলের। বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন আদালতের প্রতিনিধি এবং চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিকরাও। তবে, এই বয়সে গৃহহীন হয়ে পড়া বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে ক্ষীরপাই পৌরসভা। তাঁর জন্য বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পৌরসভার তরফে।

ভেঙে দেওয়া হল অশীতিপর বৃদ্ধার বাড়ি:

জানা যায়, ক্ষীরপাই পৌরসভার হাটপাড়া এলাকার বাসিন্দা তারক বাহাদুর কয়েক মাস আগে আদালতের দ্বারস্থ হন নিজেদের জায়গা ফিরে পাওয়ার জন্য। অভিযোগ, তারক বাহাদুরের রায়ত জায়গা বেআইনি ভাবে জবর দখল করে বাড়ি করে আছেন যামিনী বালা মন্ডল নামে এক বৃদ্ধা। যদিও অশীতিপর যামিনী দেবী জানিয়েছেন, তারক বাবুর পূর্ব পুরুষেরা তাঁদের ওই জায়গাতে বাড়ি নির্মাণ করে থাকতে দিয়েছিলেন তাঁকে। কিন্তু, তারক বাবু’র পূর্ব পুরুষরা পরলোক গমন করায়, বর্তমানে সেই জায়গার মালিক হন তারক বাহাদুর। তিনি সেই জায়গা ফেরত পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন। অবশেষে, আদালত রায়ে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, যামিনী বালা মন্ডলের টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ি। অসহায় যামিনী বালা মন্ডলের পাশে থাকার আশ্বাস দিয়েছে ক্ষীরপাই পৌরসভা।

যামিনী বালা মণ্ডল:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago