Recent

West Midnapore: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে ঝাঁ চকচকে ইংলিশ মিডিয়াম স্কুল! ‘আশীর্বাদ’ নাকি প্রাক্তন শিক্ষামন্ত্রীর, বলছেন পিংলাবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: নোটবন্দীর সময়ে (২০১৬’র ৮ নভেম্বর) নগদ টাকায় নাকি জমি কেনা হয়েছিল! বলছেন জমি বিক্রেতারাই। তারপর, ধাপে ধাপে গড়ে উঠেছে, বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল (BCM International School)। চোখধাঁধানো সেই স্কুল আর তার চারপাশের পরিবেশ। ধানের গোলা, বাগানবাড়ি‌র মাঝে বিশাল অট্টালিকা! পশ্চিম মেদিনীপুরের পিংলার (খীরিন্দা মৌজায়) এক প্রত্যন্ত গ্রাম গোপীনাথপুরে অবস্থিত সেই স্কুল-ই এখন রাজ্য রাজনীতি আর সমাজ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে! বিদেশি মার্বেল, দামি গ্রানাইট, সুউচ্চ ক্লক টাওয়ার সমন্বিত প্রত্যন্ত গ্রামীন এলাকার এই স্কুল কারুর-ই নজর এড়াবে না! তবে, কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর ‘দুর্নীতি’ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তখনই যেন সেই ঢেউ এসে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলা তথা পিংলার এই গ্রামে! কারণ, পিংলার বাসিন্দা ও জমি বিক্রেতারা জানাচ্ছেন, “মন্ত্রী পার্থ চ্যাটার্জীর তত্ত্বাবধানেই এই স্কুল বলে আমরা জানি। নোটবন্দীর সময়ে জমি কেনা হলেও চাকরির প্রতিশ্রুতি বিশ বাঁও জলে! স্কুল বাদেও পাশাপাশি আরও দুটি প্লটে জমি কিনে তৈরী হয়েছে বাগানবাড়ি। সব মিলিয়ে ২৭ বিঘা জমি অর্থাৎ ৫৪০ কাঠা যার পরিমাণ! বাজার মূল্য প্রায় ৪৫ কোটী। এই স্কুলে উনি নিজে অনেকবার এসেছেন। বর্তমানে, ওঁর জামাই এই স্কুলের দায়িত্বে আছেন বলেও আমরা জানি। তাঁর মামাবাড়ি এই এলাকাতেই।”

সেই স্কুল:

এদিকে, সমাজ মাধ্যমে সম্প্রতি প্রাক্তন সাংবাদিক ও বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অতি সম্প্রতি গড়ে উঠেছে BCM International School। যে স্কুলটির দুর্গ বা প্রাসাদ গড়তে খরচ হয়েছে ৪০ থেকে ৫০ কোটি টাকা । দূর্জনেদের ধারণা এবং আমারও ধারণা BCM বলতে Babli Chatterjee Memorial International School। ঘটনা চক্রে পার্থবাবুর প্রয়াত স্ত্রী’র নাম বাবলি চ্যাটার্জি। এই বিল্ডিং গত তিন বছর ধরে গড়ে ওঠার সময় পার্থবাবু বার বার যেতেন সেখানে পরিদর্শনে। সম্প্রতি, এই স্কুলের উদ্বোধনও করেছেন তিনি নিজ হাতে। এখন প্রশ্ন হল স্কুলের মালিক আসলে কে? ইনভেস্টমেন্টই বা কার ? আপাতত আমি গভীর অনুসন্ধান করছি তাই নিয়ে। উত্তর খুঁজে পেলে লিখব সেই ইতিহাস এখানে।” তিনি এও জুড়েছেন তাঁর নিজের লেখায়, “আজ এই প্রসঙ্গটি লিখলাম এই কারণে, মাননীয় বিচারপতি, আপনি পার্থ চ্যাটার্জির সম্পত্তির উৎস সন্ধানে নির্দেশ দিতে গিয়ে বলেছেন – পার্থ বাবুর পোষ্য এলসেসিয়নের জন্য ১০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সন্ধানও আপনার নজরে আছে আপনি জানিয়েছেন। সেই প্রেক্ষিতেই মনে হল নজরে থাকা দরকার এই BCM International School ও। কে তার মালিক? কে তার ফান্ডিং করেছে? সেই অর্থের উৎস স্থলই বা ঠিক কোথায়? এপি সেন্টারই বা নির্দিষ্ট ভাবে কোথায়? রাডারে আসা উচিত তাও।”

বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল:

অন্যদিকে, স্থানীয়রা বলেন “নোটবন্দীর সময় এখানে একটি কারখানা হবে বলে জমির খোঁজ চলে। স্থানীয় এক ব্যাক্তি ওই মৌজার চাষীদের বলে, সবার বাড়ীতে দু’জন করে চাকরি পাবে। কাঠা প্রতি আট দশ লাখ অর্থাৎ বিঘা প্রতি দেড় কোটী টাকা দেবে জমি দিলে।” জমি বিক্রেতাদের মধ্যে দুলাল দে, মুক্তি ভঞ্জ, শক্তি ভঞ্জ, গৌতম হুই, কৃষ্ণচন্দ্র রাউৎ- দের বাস ওই খীরিন্দা মৌজায়। তাঁরা বলেন, “কারখানা হবে বলা হলেও, গড়ে ওঠে ইংলিশ মিডিয়াম স্কুল।” তাঁরা এও বলেন, “মন্ত্রী পার্থ চ্যাটার্জী তাঁর মেয়ে জামাইয়ের নামে একটি ইন্টারন্যাশনাল স্কুল তৈরী করেন। আমরা নগদে জমি দিয়েছি। স্কুলে আমাদের চাকরি হওয়ার যোগ্যতা নেই। প্রায় ৩০০ কাঠা জুড়ে অনেক গুলি বিল্ডিং তৈরী হয়েছে গায়ে গায়ে। পাশেই এখন হোস্টেল তৈরীর কাজ চলছে। একমাত্র জমির দালালি করা একজন দেখভালের কাজ পেয়েছে। দিন রাত নিরাপত্তা বেষ্টনী থাকে গেটে ও ভিতরে।” জেলার অনেকে এও বলছেন, মকরামপুরের কাছেও গড়ে উঠছে এরকমই একটি স্কুল বিল্ডিং। খোঁজ নেওয়া দরকার সেই স্কুল-ও কিভাবে গড়ে উঠছে!

BCM International School (ছবি- সংগৃহীত)

পুরানো এক ছবিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (ছবি- সংগৃহীত):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago