Movement

Kurmi Movement: অবশেষে রেল অবরোধ প্রত্যাহার! “পুজোর আগে, জনগণের মুখ চেয়ে আন্দোলন আপাতত প্রত্যাহার” জানালেন অজিত মাহাতো

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর অবশেষে, পাঁচ দিনের মাথায়, প্রায় ১০০ ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার করে নিলেন আদিবাসী কুড়মি সমাজ নেতৃত্ব। শনিবার সকালে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রধান সচিব এবং সিআরআইয়ের (CRI) ডাইরেক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্স এর পর রেল অবরোধ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরুলিয়া থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। প্রসঙ্গত, কুড়মি জাতিকে তফসিলি উপজাতি বা ST সম্প্রদায়ভুক্ত করা এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে গত মঙ্গলবার থেকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে রেল টেকা বা রেল অবরোধ এবং ডহর ছেঁকা বা পথ অবরোধ শুরু হয়। ফলে, এইসব এলাকায় যাত্রী পরিবহন একপ্রকার স্তব্ধ হয়ে যায়! স্বাভাবিকভাবেই, ৫ দিনে দক্ষিণ পূর্ব রেলের প্রায় ২৫০ ট্রেন বাতিলের পর অবশেষে আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্তে খুশি সব মহলই।

অজিত প্রসাদ মাহাতো’র সাংবাদিক বৈঠক :

শনিবার পুরুলিয়াতে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন, “রাজ্যের সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রধান সচিব জানিয়েছেন, কিভাবে তাঁর কাজ করেছেন এবং করছেন। এর আগেও ২০১৮ সালে সিআরআই রিপোর্ট পাঠানো হয়েছিল। কিন্তু, আমাদের তা দেখানো হয়নি। একটা গ্যাপিং বা ব্যবধান তৈরি হয়েছিল। তা আর হবেনা বলে উনি জানিয়েছেন। সংশোধিত সিআরআই আমাদের দেখানো হবে বলে আমাদের জানানো হয়েছে। এরপর, কেন্দ্রীয় সরকার যদি আমাদের দাবি না মানে, আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আপাতত, পুজোর আগে, জনগণের মুখ চেয়ে আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। মানুষের খুব অসুবিধা হচ্ছিল। এমন নয় যে, আমরা ভবিষ্যতে আর আন্দোলন করবো না। আমরা আমাদের ক্ষমতা-টা দেখাতে পেরেছি! আশা করব, রাজ্য ও কেন্দ্র সরকার আমাদের দাবি অনুযায়ী দ্রুত কাজ করবেন।” সূত্রের খবর, কিছু ক্ষণ পরেই প্রতিনিধি দল পৌঁছবে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে। এমনটাই জানা গিয়েছে আন্দোলনকারীদের সূত্রে। ওই প্রতিনিধি দলে জেলা প্রশাসন এবং রেলের এক জন করে প্রতিনিধি রাখার দাবি তুলেছেন কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো। যাতে অবরোধকারীদের নামে কোনও মামলা না হয় সে দিকটি বিবেচনা করে দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন অজিত। যদিও, খড়্গপুরের খেমাশুলির আন্দোলনকারীরা এখনও অবরোধ প্রত্যাহার করার সিদ্ধান্ত জানাননি! অবরোধ এখনও ওঠেওনি সেখানে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago