Railway

Kharagpur Division: টানা ১২ দিন খড়্গপুর ডিভিশনে বাতিল শতাধিক লোকাল ট্রেন, তালিকায় একাধিক এক্সপ্রেস ট্রেনও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৪ অক্টোবর: দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন কোলাঘাট স্টেশনের ইয়ার্ড আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং (NI)- এর কাজ শুরু হয়েছে ২ অক্টোবর, বৃহস্পতিবার থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আর এর ফলেই খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে ১১৯টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, একাধিক ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ফলে দুর্গাপুজোর পরই চরম সমস্যার সম্মুখীন হতে চলেছেন খড়গপুর ডিভিশনের হাজার হাজার নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ।

বাতিল লোকাল ও এক্সপ্রেস ট্রেনের তালিকা:

খড়্গপুর ডিভিশনের তরফে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি-র মাধ্যমে জানানো হয়েছে,
৪ অক্টোবর- ১২টি
৫ অক্টোবর- ২টি
৬ অক্টোবর- ১২টি
৭ অক্টোবর- ১৪টি
৮ অক্টোবর- ১৪টি
৯ অক্টোবর- ১৪টি
১০ অক্টোবর- ১৩টি
১১ অক্টোবর- ১৪টি
১২ অক্টোবর- ৬টি
এবং
১৩ অক্টোবর- ৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, যথাক্রমে ২ ও ৩ অক্টোবরও ৬টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। এই লোকাল ট্রেনগুলি খড়গপুর ডিভিশনের হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়্গপুর, হাওড়া-পাঁশকুড়া প্রভৃতি লাইনে চলে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, আগামী ১০ অক্টোবর খড়গপুর ডিভিশনের মোট ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এগুলি হল- ১৮৬১৫ ও ১৮৬১৬- হাতিয়া-হাওড়া-হাতিয়া এক্সপ্রেস; ১৮০১১ ও ১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এবং ১৮০১৩ ও ১৮০১৫ হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস। এছাড়াও, আগামী ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে মোট ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় ১ ঘন্টা থেকে ৩ ঘন্টা অবধি পরিবর্তন করা হয়েছে। কোলাঘাট স্টেশনের কাজের জন্যই রেলের তরফে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছন খড়গপুর ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক।

যে সমস্ত ট্রেন দেরিতে চলবে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago