Movement

“ঘরছাড়াদের ঘরে না ফিরিয়ে, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে”, খড়্গপুর গ্রামীণ থানার সামনে বিক্ষোভ বিজেপির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন:নির্বাচনের ফলাফল পরবর্তী হিংসার প্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে- পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিয়ে ঘর ছাড়া রাজনৈতিক কর্মীদের ঘরে ফেরাতে হবে। কিন্তু, এই নির্দেশ পালন না করে, স্থানীয় বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এমনকি তাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে! এরই প্রতিবাদে, খড়্গপুর গ্রামীণ থানার সামনে আজ বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ শেষে খড়্গপুর গ্রামীণ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া বিজেপি নেতৃত্বের তরফে।

খড়্গপুর গ্রামীণ থানার সামনে বিজেপির বিক্ষোভ :

বিজেপির সাংগঠনিক জেলা সহ-সভাপতি অরূপ দাস বললেন, “বিজেপি কর্মীদের ঘরে না ফিরিয়ে, উল্টে নানা রকম মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদের নামে। এমনকি, যে সকল বিজেপি কর্মীরা স্থানীয় নানা কলকারখানা সহ বিভিন্ন জায়গায় কাজ করতো, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। শাসকদলের তরফে এই ধরনের অত্যাচার চালিয়ে যাওয়া হচ্ছে। আর পুলিশও সুপ্রিম কোর্টের আদেশ পালন না করে, শাসকদলের অঙ্গুলিহেলনে চলছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি।” এই বিষয়ে শাসকদলের জেলা নেতৃত্ব জানিয়েছে, “মিথ্যা অভিযোগ। ঘরছাড়া কর্মী কোথাও নেই। আর কারুর কাজ কেড়ে নেওয়া হয়নি।”

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

3 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

3 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

4 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago