Thunderstorm

বজ্রপাতে মৃত্যু স্বামী-স্ত্রীর, অনাথ হলো ৩ বছরের শিশু! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় প্রশাসনের মুখাপেক্ষী পরিবার

বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: বজ্রপাতে মৃত্যু হলো স্বামী-স্ত্রী’র! ৩ বছরের শিশু সন্তান অনাথ হয়ে গেলো। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের সদস্যরা শোকে ও দুঃশ্চিন্তায় কাতর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার (গড়বেতা ২ নং) জোগাড়ডাঙ্গা অঞ্চলের ধবাশোল এলাকায়। মৃত যুবকের নাম সুকুমার মুর্মু (৩১) এবং তার স্ত্রী যশোদা মুর্মু (১৯)। এই মর্মান্তিক ঘটনায় অনাথ হয়ে পড়লো তাদের ৩ বছরের শিশুপুত্র! এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

৩ বছরের শিশু একসাথে হারালো বাবা-মা’কে :

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার সকালে স্বামী-স্ত্রী দু’জনে মিলে মাঠে কাজ করতে গিয়েছিলো। হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা গাছের তলায় আশ্রয় নেয়। কিন্তু, সেটাই কাল হলো! কাল বজ্রে দু’জনেরই মৃত্যু হয় ঘটনাস্থলে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে, সেখানে মৃত ঘোষণা করা হয় তাদের। এই মর্মান্তিক ঘটনায়, দম্পতির ৩ বছরের শিশুপুত্র অনাথ হয়ে পড়লো! দিনমজুর পরিবারের সদস্যরা এখন প্রশাসনের সহায়তায় দিকে তাকিয়ে আছে। শিশুটির দাদুর কাতর আবেদন, “আমরা এই শিশুকে কিভাবে মানুষ করব! দয়া করে প্রশাসন যদি এই শিশুটির জন্য কিছু ব্যবস্থা করে, কৃতজ্ঞ থাকবো।” ইতিমধ্যে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago