Movement

নম্বর কম! পথ অবরোধে খড়্গপুরের সিবিএসই বোর্ডের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা, তুমুল বচসা পথচারীদের সঙ্গে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: রাজ্যের বাংলা মাধ্যম স্কুলের ছাত্র-ছাত্রীদের পর এবার নম্বর নিয়ে অসন্তোষের কারণে পথে নামল ইংরেজি সিবিএসই (CBSE) বোর্ডের ছাত্র-ছাত্রীরাও। সোমবার দুপুরে আন্দোলনে নামল খড়্গপুরের বিএনআর এক্সিলনস অ্যাকাডেমির দ্বাদশ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা। তাদের অভিযোগ, এই স্কুলের প্রিন্সিপাল ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে যত্নশীল হননি। খামখেয়ালি মনোভাব নিয়ে যাহোক কিছু নম্বর দিয়েছেন। আর তার ফল ভুগতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। এই অভিযোগ তুলে খড়্গপুরের গোলবাজার এলাকায় পথে বসে পড়ে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবক-অভিভাবিকারাও।

বিক্ষোভ :

ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। খড়্গপুর টাউন থানার পুলিশ বোঝানো সত্ত্বেও, নিজেদের অবস্থানে তাঁরা অনড় থাকে। অন্যদিকে, পথ অবরোধে নাজেহাল পথচারীদের সঙ্গেও বচসা শুরু হয় ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের। শেষমেশ পুলিশের সামনে দিয়েই, একপ্রকার জোর করে ছাত্র-ছাত্রীদের বাইকের ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে চলে যান পথচারীরা ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে, নম্বর কম দেওয়ার বিষয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল বলেন, “একাদশ ও দ্বাদশে যা নম্বর পেয়েছিল ছাত্র-ছাত্রীরা, আমরা তা পাঠিয়ে দিয়েছিলাম। দশমের মার্কশিট বোর্ডের কাছে ছিলোই। এইভাবে যা নম্বর দেওয়ার বোর্ড দিয়েছে। আমরা কি নিজেদের ছাত্র-ছাত্রীদের ক্ষতি চাইব!”

বচসা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago